হলদিয়া মহিলা থানার সাফল্য— নিখোঁজ নাবালিকা উদ্ধার, দুই অভিযুক্ত আটক
আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, দ্রুত তদন্ত এবং গুজরাট পুলিশের সহযোগিতায় হলদিয়া মহিলা থানার পুলিশ গুজরাট থেকে এক নিখোঁজ নাবালিকাকে নিরাপদে উদ্ধার করেছে এবং…
হলদিয়া মহিলা থানার সাফল্য— নিখোঁজ নাবালিকা উদ্ধার, দুই অভিযুক্ত আটক
আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার, দ্রুত তদন্ত এবং গুজরাট পুলিশের সহযোগিতায় হলদিয়া মহিলা থানার পুলিশ গুজরাট থেকে এক নিখোঁজ নাবালিকাকে নিরাপদে উদ্ধার করেছে এবং এই ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে আটক করেছে।
গত ২৫.০৬.২০২৬ তারিখে দুর্গাচক থানার অন্তর্গত কুমারচক এলাকা থেকে নাবালিকাটি নিখোঁজ হয়। পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হওয়ার পরপরই তদন্ত শুরু করে হলদিয়া মহিলা থানার পুলিশ। তদন্তে নাবালিকার অবস্থান গুজরাটে শনাক্ত হলে LSI প্রতিমা সাউ বাইনের নেতৃত্বে একটি বিশেষ পুলিশ দল সেখানে অভিযান চালিয়ে সফলভাবে উদ্ধারকাজ সম্পন্ন করে।
নাবালিকাকে ইতিমধ্যেই পূর্ব মেদিনীপুরে ফিরিয়ে আনা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ
আপনার নিরাপত্তায়, আপনার পাশে।

No comments