দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব
দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আজ ভক্তিভরে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। মাসির বাড়িতে কয়েকদিন অবস্থানের পর প্রভু জগন্নাথ, বড়ভাই বলভদ্র ও বোন সু…
দীঘা জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা ঘিরে ভক্তদের ঢল, ভক্তিমুখর পরিবেশে পালিত মহোৎসব
দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে আজ ভক্তিভরে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। মাসির বাড়িতে কয়েকদিন অবস্থানের পর প্রভু জগন্নাথ, বড়ভাই বলভদ্র ও বোন সুভদ্রা সুসজ্জিত রথে চড়ে নিজ মন্দিরে ফিরে আসেন। এই শুভক্ষণকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় হাজার হাজার ভক্তের সমাগম লক্ষ্য করা যায়।
ধর্মীয় আচার-অনুষ্ঠান, মঙ্গলধ্বনি, শঙ্খধ্বনি, কীর্তন এবং জয় জগন্নাথ ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। ভক্তরা রথের দড়ি টেনে প্রভুর আশীর্বাদ লাভের উদ্দেশ্যে উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন। মন্দির কর্তৃপক্ষের উদ্যোগে সুষ্ঠুভাবে অনুষ্ঠান পরিচালনার পাশাপাশি নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্টো রথযাত্রা উপলক্ষে দীঘায় উৎসবের আবহ তৈরি হয়েছে। দেশ-বিদেশের বহু পর্যটক ও ভক্ত এই ঐতিহ্যবাহী উৎসবের সাক্ষী হতে দীঘায় ভিড় জমিয়েছেন। ভক্তদের বিশ্বাস, উল্টো রথের সময় প্রভু জগন্নাথের দর্শন ও রথের দড়ি স্পর্শ করলে জীবনে সুখ, শান্তি ও মঙ্গল লাভ হয়।
ধর্মীয় ঐতিহ্য, ভক্তি ও উৎসবের অনন্য মেলবন্ধনে দীঘার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে উল্টো রথযাত্রা এদিন এক স্মরণীয় মহোৎসবে পরিণত হয়েছে তা একেবারেই বলাবাহুল্য।

No comments