ডিম বৃষ্টি থেকে বাঁচতে ঘন্টার পর ঘন্টা আটকে পঞ্চায়েত সমিতিতে, বিজেপি বিধায়কের গাড়িতে বাড়ি ফিরলেন তৃণমূলের সদস্য বৃন্দ বাংলায় সরকারের পরিবর্তন ঘটার পর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের মন্ত্রী,বিধায়ক, কাউন্সিলর থেকে জনপ্রতিনিধিদের দেখ…
ডিম বৃষ্টি থেকে বাঁচতে ঘন্টার পর ঘন্টা আটকে পঞ্চায়েত সমিতিতে, বিজেপি বিধায়কের গাড়িতে বাড়ি ফিরলেন তৃণমূলের সদস্য বৃন্দ
বাংলায় সরকারের পরিবর্তন ঘটার পর দুর্নীতিগ্রস্ত তৃণমূলের মন্ত্রী,বিধায়ক, কাউন্সিলর থেকে জনপ্রতিনিধিদের দেখলেই ডিম ছুঁড়ে প্রতিবাদ জানাচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত সেই ছবি দেখা যাচ্ছে। এবার শিল্প শহর হলদিয়ায় দেখা গেলো সেই ছবি। হলদিয়া পঞ্চায়েত সমিতির মোট আসন ১২ টি৷ ২০২৩ নির্বাচনে তৃণমূল পায় ৭ টি এবং বিজেপি পায় ৫ টি। পঞ্চায়েত সমিতির তৃণমূলের দখলে যায়। সভাপতি হন মৌমিতা ঘোড়াই এবং সহ সভাপতি হন শ্রীকান্ত মাইতি। শুক্রবার ১৩ ই জুন পঞ্চায়েত সমিতিতে সভাপতি, সহ সভাপতি সহ অন্যান্য সদস্যরা পঞ্চায়েত সমিতিতে আসেন। তাদের দেখতে পেয়ে পঞ্চায়েত সমিতি সামনে ডিম হাতে দাঁড়িয়ে থাকে ক্ষুব্দ জনতা।
প্রসঙ্গত,শুক্রবার ১৩ই জুন হলদিয়া পঞ্চায়েত সমিতির সাধারণ সভা শেষে আটকে পড়ে পঞ্চায়েত সমিতির সভাপতি সহ তৃণমূল নির্বাচিত পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ। জানা যায় দুপুর দুটো শুরু হয় সাধারণ সভা চলে পাঁচটা পর্যন্ত। দেউল পোতা গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ রানা বলেন প্রায় তিন বছর পর হলদিয়া পঞ্চায়েত সমিতি সাধারণ সভায় আমরা ডাক পেলাম।এর আগে কোনদিন ডাক পায়নি। সভা শেষে সাধারণ মানুষ জড়ো হয়। দীর্ঘ তিন বছর সাধারণ সভা বিজেপি সমর্থিত পঞ্চায়েত সমিতি সদস্যদের নাক ডাকায় ক্ষুব্ধ হয় সেই জন্যই সাধারণ মানুষ জড়ো হয়ে যায়। তার ভয়েই আটকে পড়ে তৃণমূলের নির্বাচিত সদস্যরা।
ডিম বৃষ্টির হাত থেকে নিজেদের বাঁচাতে রাত পর্যন্ত পঞ্চায়েত সমিতিতে আশ্রয় নেয় তারা। পরে রাতে স্থানীয় মহিষাদল বিধানসভার নব নির্বাচিত বিজেপি বিধায়কের কাছে খবরটি পৌঁছালে বিধায়ক তার নিজের গাড়িতে করে তৃণমূল সদস্যদের বাড়ি পৌঁছে দেন।
বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা জানান, " আমার কাছে খবর আসে হলদিয়া পঞ্চায়েত সমিতিতে তৃণমূলের সদস্যরা আটকে রয়েছে। ভয়ে পঞ্চায়েত সমিতি থেকে বের হতে পারছে না। খবর পেয়ে আমি গাড়ি পাঠিয়ে তাদের ঘর পৌঁছানোর ব্যবস্থা করি।"
হলদিয়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি শ্রীকান্ত মাইতির সাথে যোগাযোগ করা হলে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তবে ডিম বৃষ্টির ঘটনা ব্রজলালচক বাজার এলাকায় রীতিমতো চাঞ্চল সৃষ্টি হয়
ঈ
No comments