Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দপ্তরের উদ্যোগে 'প্রাকৃতিক কৃষি কর্মশালা' হলদিয়া ব্লকের অন্তর্গত অভ্যুদয় প্রেক্ষাগৃহে

পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দপ্তরের উদ্যোগে 'প্রাকৃতিক কৃষি কর্মশালা' হলদিয়া ব্লকের অন্তর্গত অভ্যুদয় প্রেক্ষাগৃহেপশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ব্লক ও প্রশাসনের সহযোগিতায় সারা রাজ্যে জুড়ে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হচ…

 


পূর্ব মেদিনীপুর জেলা কৃষি দপ্তরের উদ্যোগে 'প্রাকৃতিক কৃষি কর্মশালা' হলদিয়া ব্লকের অন্তর্গত অভ্যুদয় প্রেক্ষাগৃহে

পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ব্লক ও প্রশাসনের সহযোগিতায় সারা রাজ্যে জুড়ে প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পদ্ধতিতে চাষবাসের প্রসার ও কৃষকদের স্বাবলম্বী করে তোলা এই কর্মশালা গুলির মূল উদ্দেশ্য। আর সেজন্যই ব্লকে ব্লকে কৃষকদের নিয়ে জেলা কৃষি দপ্তর এবং ব্লকের কৃষি আধিকারিকদের উদ্যোগেই ট্রেনিং কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। হলদিয়া পঞ্চায়েত সমিতির অন্তর্গত চারটি গ্রাম পঞ্চায়েত দেভোগ, বাড়উত্তর হিংলি, চকদ্বীপা, এবং দেউল পোতা অঞ্চলের প্রায় দুই শত কৃষকদের নিয়ে সারাদিন ধরে চলল কৃষি কর্মশালা হলদিয়া অভ্যুদয় প্রেক্ষাগৃহে এই কর্মশালার আয়োজন করা হয় জৈব সার ও কিতনাশক তৈরি করে  কৃষি ফসল ফলানো। এবং রাসায়নিক সার বর্জন করে প্রাকৃতিক উপায়ে মাটির উর্বরতা বৃদ্ধি উপর জোর দেওয়া হয় । আজকের এই কর্মশালায় উপস্থিত ছিলেন মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা উপস্থিত ছিলেন জেলা মোর্চার অন্যতম নেতৃত্ব চন্দন দাস অধিকারী উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন ব্লক কৃষি আধিকারিক দেবায়ন চক্রবর্তী, ছিলেন কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকবৃন্দ। উপস্থিত ছিলেন হলদিয়া উন্নয়ন ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য হরিহর চক্রবর্তী দেউলপাতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ রানা। হলদিয়া উন্নয়ন ব্লকে কৃষি দপ্তরের অন্যতম আধিকারিক অনুপ কুমার দাস জানান আমাদের পঞ্চায়েত সমিতির এলাকায় চারটি অঞ্চল থেকেই প্রায় দুই শত জন কৃষকদের নিয়ে এই কর্মশালা। আমাদের লক্ষ্য রাসায়নিক ঔষধ প্রয়োগ না করে জৈব সার প্রয়োগ করে মাটির উর্বরতা বাড়িয়ে কৃষিজ ফসল উৎপাদন করা।


No comments