Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়ায় দ্বিতীয়বার চলবে বুলডোজার

হলদিয়ায় দ্বিতীয়বার চলবে বুলডোজার? সিটি সেন্টারে এইচপিএল লিঙ্ক রোডের দু'ধারে হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গায় বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ।হলদিয়া শিল্পাঞ্চল এলাকায়  সরকারি জায়গার উপর বহু ঝুপড়ি রয়েছে। কারখানার সামনে গেটে …

 


হলদিয়ায় দ্বিতীয়বার চলবে বুলডোজার? সিটি সেন্টারে এইচপিএল লিঙ্ক রোডের দু'ধারে হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গায় বেআইনি নির্মাণ ভাঙার নোটিশ।হলদিয়া শিল্পাঞ্চল এলাকায়  সরকারি জায়গার উপর বহু ঝুপড়ি রয়েছে। কারখানার সামনে গেটে এবং হলদিয়া পৌর এলাকার বিভিন্ন প্লটে অবৈধ নির্মাণ রয়েছে। হলদিয়া উন্নয়ন পর্ষদের জায়গার উপর হয়েছে অবৈধ নির্মাণ। অষ্টাদশ বিধানসভা নির্বাচনে রাজ্যের পালা বদল রাজ্যে বর্তমান সরকার২৫ শে বৈশাখ ৯ ই মে শপথ গ্রহণের মধ্য দিয়ে পরবর্তীকালে সরকারি জায়গার উপর যবর দখল ঝুপড়ি উচ্ছেদের জন্য বুলডোজার চলবে জানিয়েছেন। হলদিয়া পৌর এলাকায় প্রথমবার বুলডোজার চলে উচ্ছেদ করা হয়েছে। নতুন করে কয়েকটি জায়গা চিহ্নিত করে হলদিয়া উন্নয়ন পর্ষদের উদ্যোগে লাগানো হলো নোটিশ। হলদিয়া পৌর এলাকায় মানুষের আশা বর্তমান রাজ্য সরকারি উচ্ছেদ করে ড্রেন জলনিকাসী রাজ্য এবং জাতীয় সড়কের দখল মুক্ত করতে অঙ্গীকার নিয়েছেন। রাজ্য সড়কের ধারে ফুটপাত দখল করে রয়েছে ঝুপড়ি, আর তারই জন্য প্রায় পথ দুর্ঘটনা হয়ে থাকে। রাজ্য সরকার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরকে স্মার্ট সিটি ঘোষণা করেছে। হলদিয়ার ভুমিপুত্র নবনির্বাচিত বিধায়ক প্রদীপ কুমার বিজলী তিনিও চান হলদিয়া বিধানসভা হলদিয়া পৌরসভার এবং সুতাহাটা পঞ্চায়েত সমিতি স্মার্ট সিটি ঘোষণা হোক। তিনি জানিয়েছিলেন যত্রতত্র ঝুপড়ি অবৈধ নির্মাণ ফুটপাত মুক্ত করতে সরকার যে বদ্ধপরিকর তা আগামী দিনে ঝুপড়ি উচ্ছেদের মধ্য দিয়ে হলদিয়া বিধানসভা তৈরি হোক স্মার্ট সিটি। এবার হলদিয়ায় দ্বিতীয়বার চলবে বুলডোজার।

No comments