জামাইষষ্ঠীর শ্বশুরবাড়িতে ভুরিভোজ খেয়ে বাড়ি ফেরা হলো না তলিয়ে গেল গঙ্গায়জামাইষষ্ঠীতে হলদিয়ায় শ্বশুরবাড়ি এসে আর ফেরা হল না। কুকড়াহাটি ভেসেল ঘাটে বাইক নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল ডায়মন্ডহারবারের যুবক সুরজিৎ বাগের। বয়স ৩৫।সুতাহ…
জামাইষষ্ঠীর শ্বশুরবাড়িতে ভুরিভোজ খেয়ে বাড়ি ফেরা হলো না তলিয়ে গেল গঙ্গায়
জামাইষষ্ঠীতে হলদিয়ায় শ্বশুরবাড়ি এসে আর ফেরা হল না। কুকড়াহাটি ভেসেল ঘাটে বাইক নিয়ে পড়ে গিয়ে মৃত্যু হল ডায়মন্ডহারবারের যুবক সুরজিৎ বাগের। বয়স ৩৫।
সুতাহাটা থানা পুলিশ সূত্রে জানা গেছে, জামাইষষ্ঠী উপলক্ষে হলদিয়ায় শ্বশুরবাড়ি এসেছিলেন সুরজিৎ। পরের দিন রবিবার রাতে রায়চক হয়ে বাড়ি ফেরার জন্য কুকড়াহাটি ভেসেল ঘাটে লাস্ট ভেসেল ধরতে দাঁড়িয়েছিলেন। ভেসেলের জন্য অপেক্ষার সময় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান তিনি।
ঘটনাস্থলে থাকা পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় শ্বশুরবাড়ি ও ডায়মন্ডহারবারের বাড়িতে শোকের ছায়া।

No comments