Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা

তোলাবাজির অভিযোগে প্রাক্তন বিধায়ক তাপসী মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল মাইতি গ্রেপ্তার তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে তৃণমূলের শ্রমিক নেতা শ্যামল মাইতি। বুধবার ১৭ই জুন সন্ধ্যায় প্রাক্তন বিধায়ক তাপসী মন্ডল ঘনিষ্ঠ প্রভাবশা…

 



তোলাবাজির অভিযোগে প্রাক্তন বিধায়ক তাপসী মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শ্যামল মাইতি গ্রেপ্তার 

তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছে তৃণমূলের শ্রমিক নেতা শ্যামল মাইতি। বুধবার ১৭ই জুন সন্ধ্যায় প্রাক্তন বিধায়ক তাপসী মন্ডল ঘনিষ্ঠ প্রভাবশালী তৃণমূল শ্রমিক নেতা শ্যামল মাইতিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করল হলদিয়া থানার পুলিশ। এদিন সকালে তার নামে হলদিয়া থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ জানিয়েছে হলদিয়া টাউনশিপ মানস ভূঁইয়া নামে এক প্রোমোটার শ্যামল বাবুর নামে প্রায় চার লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ করেছেন। তাকে ভয় দেখি ওই টাকা দিতে বাধ্য করেন বলেও অভিযোগ। এরপর আজ বিকেলেই শ্যামল বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় পুলিশ তারপর প্রায় সন্ধ্যা সাতটা নাগাদ তাকে গ্রেফতার করা হয়।

গত ১৪ই মে শ্যামল বাবুকে থানায় তলপ করা হয়েছিল তৃণমূলের শ্রমিক নেতাও প্রাক্তন সরকারের স্বরোজগার দপ্তরের ডাইরেক্টর শ্যামল বাবুকে গতবারও একটি পুরনো মামলার জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিলেন তদন্তকারীরা। সেই দিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত থানায় জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়। একসময় ছাত্র যুব সংগঠনের থেকে উঠে আসা সিপিএম নেতা ২০২০ সালে উনিশে ডিসেম্বর বিজেপিতে যোগদেন। তারপর তিনি দলবদল করে ২০২৫ সালে তৃণমূলে আসেন। তার সঙ্গে যোগদান বিদায় বিধায়ক তাপসী মন্ডল ও। তৃণমূলের যোগ দেওয়ার পর হলদিয়া শ্রমিক সংগঠনের দায়িত্ব তার হাতে তুলে দেন তৃণমূলের রাজ্য নেতৃত্ব। কিন্তু গতবার জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিলেও এবার পুলিশ শ্যামল বাবুকে গ্রেফতার করেছে।




No comments