Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দ্বিতীয় বর্ষের দীঘা জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠান

দ্বিতীয় বর্ষের দীঘা জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠানজাক জমক ভাবে শুরু হলো দ্বিতীয় বর্ষের দীঘা জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠান। সকাল ৮:৩০ বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন । স্নান যাত্রা কে …

 

দ্বিতীয় বর্ষের দীঘা জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠান

জাক জমক ভাবে শুরু হলো দ্বিতীয় বর্ষের দীঘা জগন্নাথ মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠান। সকাল ৮:৩০ বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে জগন্নাথ দেবের স্নান যাত্রা পালন । স্নান যাত্রা কে কেন্দ্র করে প্রচুর ভক্ত সমাগম হয়েছে মন্দির চত্বরে।

২৯ জুন সন্ধ্যা থেকে ১৪ জুলাই ২০২৬ পর্যন্ত শ্রীজগন্নাথ, শ্রীবলদেব ও দেবী সুভদ্রার দর্শন বন্ধ থাকবে।


তবে এই সময়েও শ্রীশ্রী জগন্নাথ মন্দির, দীঘা প্রতিদিন ভক্তদের জন্য উন্মুক্ত থাকবে, এবং ভক্তরা শ্রীশ্রী রাধা মদনমোহনের দর্শন, পূজা, আরতি ও অন্যান্য নিত্যসেবায় অংশগ্রহণ করতে পারবেন।


অনবসর পর্ব শেষে ভগবান পুনরায় দর্শন দেবেন এবং এরপর অনুষ্ঠিত হবে মহাসমারোহে—


- রথযাত্রা: ১৬ জুলাই ২০২৬

- উল্টো রথযাত্রা (বাহুড়া যাত্রা): ২৪ জুলাই ২০২৬


শ্রীশ্রী জগন্নাথ মন্দির, দীঘার ট্রাস্টি রাধারমণ দাস বলেন:


"স্নানযাত্রা শ্রীজগন্নাথ সংস্কৃতির অন্যতম পবিত্র ও ভাবগম্ভীর উৎসব। এই দিন থেকেই শুরু হয় ভগবান জগন্নাথের রথযাত্রার প্রস্তুতি—যে মহোৎসবে তিনি মন্দির থেকে বেরিয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপর তাঁর অশেষ কৃপা বর্ষণ করেন। আমরা পশ্চিমবঙ্গ, সমগ্র ভারত এবং বিশ্বের সকল ভক্তকে স্নানযাত্রায় অংশগ্রহণ করে ভগবানের মনোমুগ্ধকর গজবেশ দর্শনের জন্য আন্তরিক আমন্ত্রণ জানাই। একই সঙ্গে ১৬ জুলাই ঐতিহাসিক রথযাত্রায় যোগ দেওয়ারও আহ্বান জানাই। যদিও স্নানযাত্রার পর অনবসর কালে শ্রীজগন্নাথ, শ্রীবলদেব ও দেবী সুভদ্রার দর্শন সাময়িকভাবে বন্ধ থাকবে, তবুও মন্দির প্রতিদিন খোলা থাকবে এবং ভক্তরা শ্রীশ্রী রাধা মদনমোহনের দর্শন ও আশীর্বাদ লাভ করতে পারবেন।"

হাজার হাজার ভক্ত আগামীকালের স্নানযাত্রা এবং আগামী রথযাত্রায় অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। শ্রীশ্রী জগন্নাথ মন্দির, দীঘা ইতিমধ্যেই ভারতের অন্যতম প্রধান জগন্নাথ তীর্থক্ষেত্র হিসেবে আত্মপ্রকাশ করেছে।

No comments