১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো ডিএভি পাবলিক স্কুলে
হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুলের আয়োজনে পালিত হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। NCC 55 Bengal Batalian,Tamluk এর অধীন,হলদিয়া গঃভঃ স্পন্সর কলেজ,ডি এ ভি পাবলিক স্কুল, হলদিয়ার প…
১২ তম আন্তর্জাতিক যোগ দিবস পালিত হলো ডিএভি পাবলিক স্কুলে
হলদিয়ার ডি এ ভি পাবলিক স্কুলের আয়োজনে পালিত হল ১২তম আন্তর্জাতিক যোগ দিবস। NCC 55 Bengal Batalian,Tamluk এর অধীন,হলদিয়া গঃভঃ স্পন্সর কলেজ,ডি এ ভি পাবলিক স্কুল, হলদিয়ার পৌর পাঠ ভবন স্কুল, বিবেকানন্দ মিশন স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এই যোগ শিবিরে অংশগ্রহণ করেন। তাঁরা বিভিন্ন যোগাসন ও প্রানায়াম অনুশীলন করেন। ডি এ ভি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শ্রীযুক্ত নিতীশ প্রসাদ দত্ত, এন সি সি র অফিসারগন,পৌর পাঠ ভবনের শিক্ষক সঞ্জয় সোভন মান্না অতিথির আসন অলংকৃত করেন।ক্রীড়া শিক্ষক ত্রিদিবনাথ হাজরার তত্ত্বাবধানে সমগ্র অনুষ্ঠান পরিচালিত হয়। স্কুলের ক্রীড়া শিক্ষক তথা জেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ত্রিদিব হাজরা বলেন শিশু অবস্থা থেকে যদি নিয়মিত যোগাভ্যাস করা যায় তাহলে মানুষ সুস্থ শরীর ও দীর্ঘ জীবন লাভ করতে পারে।


No comments