জন শিক্ষণ সংস্থার উদ্যোগে একদিনের ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিংয়ে- ডি আই সি ম্যানেজার
জন শিক্ষন সংস্থান -- হলদিয়ার উদ্যোগে তাদের নিজস্ব অফিসে একদিনের একটি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং এর আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন …
জন শিক্ষণ সংস্থার উদ্যোগে একদিনের ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিংয়ে- ডি আই সি ম্যানেজার
জন শিক্ষন সংস্থান -- হলদিয়ার উদ্যোগে তাদের নিজস্ব অফিসে একদিনের একটি ক্যাপাসিটি বিল্ডিং ট্রেনিং এর আয়োজন করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গা থেকে আসা রিসোর্স পার্সনদের নিয়ে এই ট্রেনিং টি অনুষ্ঠিত হয়। ট্রেনিং এর শুরুতে সভার উদ্দেশ্য ব্যাখ্যা করেন প্রোগ্রাম অফিসার, এ্যসিসট্যানট প্রোগ্রাম অফিসার ও কোর্স ইনচার্জগন। পরবর্তীকালে উপস্থিত হন ( এ্যসিসট্যানট প্রফেসর, এম বি এ - HR হলদিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি) ঐন্দ্রিলা বিশ্বাস। তিনি কমিউনিকেশন স্কিল ও মোটিভেশন এর ওপর ক্লাস নেন। পরে ক্লাস নেন জন শিক্ষন সংস্থানের অধিকর্তা মাননীয় শ্রী সুকান্ত বন্দ্যোপাধ্যায়। তিনি লিডারশিপ ডেভেলপমেন্ট, মার্কেট ওরিয়েন্টেড স্কিল, ডিজিটাল লিটারেশি ও কারেন্ট টেকনোলজি ও মোবাইল অ্যাপস নিয়ে আকর্ষণীয় বক্তব্য রাখেন। ডি আই সি ম্যানেজার ( মার্কেটিং) প্রকাশ বাগ কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেন। তাছাড়া ও এন্ট্রিপ্রেনিওরশীপ ডেভেলপমেন্ট ও সফলতার চিত্র ও ডকুমেন্টারি রেকর্ড নিয়ে বাস্তবিক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৪০ জন প্রশিক্ষক ও প্রশিক্ষিকা অংশগ্রহণ করেন। উপস্থিত প্রত্যেক অংশগ্রহণকারী এই ধরনের ট্রেনিং থেকে প্রাপ্ত জ্ঞানের কথা উল্লেখ করেন। তারা এধরনের ট্রেনিং এর ব্যবস্থা যাতে বছরে কমপক্ষে দুইবার করা হয় তার জন্য জন শিক্ষন সংস্থানের অধিকর্তার কাছে আবেদন জানান। জন শিক্ষন সংস্থানের মডেল কম্পিউটার ল্যাবে ডিজিটালি হয়েছিল বলে ট্রেনিং টি বিশেষভাবে আকর্ষণীয় হয়ে ওঠে।

No comments