কোলাঘাটের দেউলিয়া-খন্যাডিহী রাস্তার দেউলিয়া বাজার সংলগ্ন স্থানের জলনিকাশী সহ রাস্তাটি চওড়া করার দাবীতে বিডিও,বিধায়ক ও পূর্ত দফতরের আধিকারিক এর নিকট স্মারকলিপিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকে…
কোলাঘাটের দেউলিয়া-খন্যাডিহী রাস্তার দেউলিয়া বাজার সংলগ্ন স্থানের জলনিকাশী সহ রাস্তাটি চওড়া করার দাবীতে বিডিও,বিধায়ক ও পূর্ত দফতরের আধিকারিক এর নিকট স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক :পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের দেউলিয়া-খন্যাডিহী রাস্তার দেউলিয়া বাজার সংলগ্ন স্থানে গতকালকের প্রাক বর্ষার জমে থাকা জল নিকাশী সহ ওই সমস্যার স্থায়ী সমাধান ও রাস্তাটি চওড়া করার দাবীতে বিডিও,বিধায়ক,পূর্ত দফতরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট আজ দেউলিয়া-খন্যাডিহী রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে স্মারকলিপি পেশ করা হয়।
কমিটির সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, ব্লকের গুরুত্বপূর্ণ একটি রাস্তা হোল দেউলিয়া-খন্যাডিহী পিচ রাস্তা। পূর্ত দফতরের অধীনস্থ রাস্তাটি একদিকে ১৬ নম্বর জাতীয় সড়কের দেউলিয়া থেকে শুরু হয়েছে। অন্যদিকে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের খুকুড়দহ থেকে খন্যাডিহী রাস্তার খন্যাডিহীর সাথে মিশেছে।
এহেন জাতীয় ও রাজ্য সড়কের সংযোগকারী রাস্তাটি বহু দিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। রাস্তা পার্শ্ববর্তী খন্যাডিহী-ক্ষেত্রহাট-দেউলিয়া সহ বেশ কয়েকটি হাইস্কুল ও প্রাইমারী স্কুল এবং রাজ্যের তৃতীয় বৃহত্তম দেউলিয়া ফুলবাজার থাকার কারণে প্রত্যহ হাজার হাজার মানুষ ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন। সামান্য বৃষ্টি হলেই জলনিকাশীর অভাবে দেউলিয়ায় জাতীয় সড়ক সংলগ্ন রাস্তার বেশ খানিকটি অংশ বেশ কয়েকদিন ধরে জলমগ্ন হয়ে থাকে। ফলস্বরূপ মহিলা সহ হাজার হাজার মানুষ চরম সমস্যার সম্মুখীন হন। অন্যদিকে রাস্তাটির বেশ কিছু অংশ খানাখন্দে ভর্তি হয়ে গিয়েছে। মাত্র ৮ ফুট চওড়া যুক্ত ওই রাস্তা দিয়ে ব্যাপক সংখ্যক ছোট-বড়-মাঝারী গাড়ী যাতায়াত করায় প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা লেগেই থাকে। সাম্প্রতিক সময়ে কয়েকজনের মৃত্যুও ঘটেছে।
নারায়ণবাবু জানান, এই অবস্থায় দেউলিয়া বাজার সংলগ্ন ওইস্থানে রাস্তায় জমে থাকা জল নিষ্কাশনের সমস্যা সমাধানের বিষয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ,পূর্ত দপ্তর ও আমাদের কমিটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা আহ্বান করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার পাশাপাশি দ্রুত ওই রাস্তাটি চওড়াকরন সহ পূর্বে চলাচলকারী বর্তমানে বন্ধ হয়ে যাওয়া এসবিএসটিসি'র খন্যাডিহী-ধর্মতলা বাস চালুর জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে আজ পাঁশকুড়া পূর্বের বিধায়ক সুব্রত মাইতি ও কোলাঘাটের বিডিও অমিত কুমার চাঁদ এবং পূর্ত দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট স্মারকলিপি দেওয়া হয়েছে।

No comments