আর্থিক তছ রূপ ওদুর্নীতির দায়ে গ্রেপ্তার রামনগরের দুই তৃণমূল নেতা
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার প্রদিমা ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত কর এবং কোষাধ্যক্ষ সুবল সাউ দীর্ঘদিন শংকরপুর উন্নয়ন পর্ষদের টাকা এবং প্রদিমা দুই অ…
আর্থিক তছ রূপ ওদুর্নীতির দায়ে গ্রেপ্তার রামনগরের দুই তৃণমূল নেতা
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার প্রদিমা ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত কর এবং কোষাধ্যক্ষ সুবল সাউ দীর্ঘদিন শংকরপুর উন্নয়ন পর্ষদের টাকা এবং প্রদিমা দুই অঞ্চলের সরকারি টাকা নয়ছয়ের অভিযোগ উঠলো প্রায় কোটি টাকার দুর্নীতি অভিযোগ উঠেছে ২ নেতার বিরুদ্ধে । দুর্নীতির দায়ে ২ তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ।তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলার অজু করা হয়েছে। আজ থানা থেকে আদালতে নিয়ে যাবার সময় স্থানীয় বিজেপি নেতৃত্বরা তাঁদের লক্ষ্য করে চোর স্লোগান এবং ডিম থেরাপি দিতে থাকেন। বিজেপি নেতৃত্ব কৌশিক শুই বলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমবায় সমিতি গুলিতে থেকেও লুটরাজ চালিয়েছেন, এমনকি মন্দিরের টাকা নয় ছয় এর অভিযোগ উঠেছে ওই নেতাদের নামে।
রামনগর এক ব্লকে থেকে শুরু হল এই ডিম থেরাপি। এর পরে অন্যান্য নেতৃত্ব যারা গ্রেপ্তার হবেন এবং তাদেরকে একই রকম ভাবে হেনস্তা করা হবে বলে তিনি জানান।
এদিন সকাল থেকেই বিজেপি কর্মীরা ভিড় করতে থাকেন থানা চত্বরে।আদালতে নিয়ে যাবার সময় তাঁদের উদ্দেশ্য করে ডিম ছোড়া এবং চোর চোর স্লোগান উঠতে থাকে। থানার পক্ষ থেকে জানানো হয়েছে ওই দুই তৃণমূল নেতাকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে।
No comments