পদত্যাগ করলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের বোর্ডের সহ-সভাপতি শ্রীকান্ত মাইতিপদত্যাগ করলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের বোর্ডের সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি, পঞ্চায়েত সমিতির অধীন চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা কর…
পদত্যাগ করলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের বোর্ডের সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি
পদত্যাগ করলেন হলদিয়া পঞ্চায়েত সমিতির তৃণমূলের বোর্ডের সহ-সভাপতি শ্রীকান্ত মাইতি, পঞ্চায়েত সমিতির অধীন চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনিতা কর খুঁটিয়া, উপ-প্রধান মোসলেম আলি খাঁন। সোমবার হলদিয়ায় মহকুমাশাসকের কাছে তিনজনেই পদত্যাগ পত্র জমা দিয়েছেন। সকলেই শারীরিক অসুস্থতার জন্য পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। রাজ্যে অষ্টাদশ বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর পূর্ব মেদিনীপুর জেলায় একের পর এক পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে জনপ্রতিনিধি পদ থেকে পদত্যাগ করচ্ছেন তৃণমূলের পদাধিকারীরা। হলদিয়ার তৃণমূল নেতা শ্রীকান্ত মাইতি ২০২৩ সালের পঞ্চায়েত ভোটের তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এর আগে ২০১৮-২৩ পর্যন্ত তিনি চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছিলেন। একই সঙ্গে চকদ্বীপা গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপ-প্রধান দুজনেই পদত্যাগ করেছেন। এর ফলে ওই গ্রাম পঞ্চায়েতে প্রশাসক হিসেবে হলদিয়া ব্লকের বিডিও কে বসিয়ে কাজ সচল রাখা হবে জানিয়েছেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা।
ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদত্যাগ করেছিলেন ৭০ টি জেলা পরিষদের সদস্য তৃণমূলের সদস্য সংখ্যা ছিল ৫৬ টি বিজেপি সংখ্যা ১৪ টি। দুজন সদস্য প্রয়াত হয়েছেন। গত ২২ শে জুন পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি নির্বাচিত হয়েছেন ৬৫ জনের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি টিকিটে নির্বাচিত হয়েছেন বামদেব গুছাইত। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা এলাকার উন্নয়ন সার্বিক করতে বিজেপি প্রতিনিধিদের সভাধিপতি সহ-সভাপতি নির্বাচিত করেছিলেন। এবার কি পঞ্চায়েত সমিতি বা গ্রাম পঞ্চায়েতে সেই ধরনের সদস্য নির্বাচিত হবে না গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে সে নিয়েও মানুষের মধ্যে এখন চলছে জোরচর্চা।
No comments