তৃণমূলের টিকিটের নির্বাচিত সদস্যরা, বিজেপি নির্বাচিত সদস্যকে জেলা সভাধিপতি সহ সভাধিপতি করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবার বিজেপির দখলে, নতুন সভাধিপতি বামদেব গুচ্ছাইতপূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হাতছাড়া হলো তৃণমূলের। জেলা পরিষদে…
তৃণমূলের টিকিটের নির্বাচিত সদস্যরা, বিজেপি নির্বাচিত সদস্যকে জেলা সভাধিপতি সহ সভাধিপতি করলেন
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ এবার বিজেপির দখলে, নতুন সভাধিপতি বামদেব গুচ্ছাইত
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ হাতছাড়া হলো তৃণমূলের। জেলা পরিষদের মোট আসন ৭০। তৃণমূল ৫৬ এবং বিজেপি ১৪। ২ জন সদস্যের মৃত্যু হয়। রাজ্যের পালাবদলের পর পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ও সহকারি সভাধিপতি সুহাসিনী কর ইস্তফা দেন। আজ 22 শেষ জুন সাধারণসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় ৬৪ জনের উপস্থিতিতে সভাধিপতি ও সহকারি সভাধিপতি নির্বাচিত হয়। জয়দেব মিদ্যা জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের নাম উত্থাপন করেন সভাধিপতি পদের জন্য। সভায় উপস্থিত সকলেই তা সমর্থন করেন। পাশাপাশি পূর্নিমা দাস , বাঁশুরি পন্ডিতকে সহকারি সভাধিপতির নাম প্রস্তাব করেন। সকলেই তা সমর্থন করেন। এদিন জেলা পরিষদের সতীশচন্দ্র সামন্ত সভা কক্ষে সংবর্ধনা দেওয়া হয় নব নির্বাচিত সভাধিপতি ও সহকারি সভাধিপতিকে। জয়ের পর আতসবাজি ও বাদ্যযন্ত্র বাজিয়ে উল্লাসে মেতে ওঠেন বিজেপির কর্মী সমর্থকেরা। উপস্থিত ছিলেন কাঁথির সাংসদ তথা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভাই সৌমেন্দু অধিকারী। এখন ডবল ইঞ্জিন নয়,পঞ্চম ইঞ্জিন, ( কেন্দ্র,রাজ্য, জেলাপরিষদ, সাংসদ ও বিধায়ক সব বিজেপির) সকলকে নিয়ে উন্নয়ন ঘটবে বলে আশাবাদী বিজেপি কর্মীসমর্থকেরা।

No comments