শিল্প শহরের পর এবার কি বুলডোজার চলবে চৈতন্যপুরে, চলছে মাইক প্রচার, জানালেন প্রধান সোমনাথ তমলুক থেকে দুর্গাচক পর্যন্ত রাজ্য সড়কের কাজ শুরু হয়েছে রাজ্য সরকারের অষ্টাদশ বিধানসভায় নতুন রাজ্য সরকার শপথ গ্রহণ করেছেন ৯ই মে পঁচিশে বৈশ…
শিল্প শহরের পর এবার কি বুলডোজার চলবে চৈতন্যপুরে, চলছে মাইক প্রচার, জানালেন প্রধান সোমনাথ
তমলুক থেকে দুর্গাচক পর্যন্ত রাজ্য সড়কের কাজ শুরু হয়েছে রাজ্য সরকারের অষ্টাদশ বিধানসভায় নতুন রাজ্য সরকার শপথ গ্রহণ করেছেন ৯ই মে পঁচিশে বৈশাখ শনিবার নতুন সরকারের অঙ্গীকার ফুটপাত সরকারি জায়গা দখলমুক্ত করা। তার জন্য চলছে মাইক প্রচার দিনক্ষণ সময় মেনে দিলেন পূর্ত দপ্তর আগামী সাত জুন রবিবারের মধ্যে নিজ নিজ দায়িত্বে অবৈধ দোকান ঘর সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন সেই সুবাদে চলছে মাইক প্রচার। তাহলে কি এবার চৈতন্যপুর মোড় অবৈধ দোকান ফুটপাত মুক্ত হবে সংবাদ মাধ্যমকে কি জানালেন চৈতন্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমনাথ মান্না।
তিনি বলেন সরকারের দেওয়া নীতি তা সকলকেই মেনে নিতে হবে। দীর্ঘদিন অবৈধভাবে দোকান বসে থাকার জন্য পাইপ লাইনের কাজ করা সম্ভব হয়নি। তার ফলে ই চৈতন্যপুর মোড় এর উপর নোংরা জল পারাপার হতে হয় সকলকেই, আমরা অনেকবারই চেষ্টা করেছি জল নিকাশী কাজের জন্য কিন্তু কতিপয় দোকানদার আমাদের সঙ্গে বারে বারে কাজে বাধার সৃষ্টি করেছেন। বর্তমান সরকারের নীতি ফুটপাত সরকারী জায়গা দখলমুক্ত করা তার জন্য আমাদের গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানেই সরকারি জায়গা দখল ফুটপাত দখল মুক্ত করতে সরকারকে সহযোগিতা করতে বদ্ধপরিকর
No comments