Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

টিবি রুগিদের পাশে বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা

টিবি রুগিদের পাশে বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা
  নিক্ষয় মিত্রের মাধ্যমে টিবি রুগিদের পাশে বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। আজ বিশ্ব পরিবেশ দিবস। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে ' একটি গাছ মায়ের নামে' কর্মসূচি পালন হচ্ছে। বিশেষ দিনে …

 



টিবি রুগিদের পাশে বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা


  নিক্ষয় মিত্রের মাধ্যমে টিবি রুগিদের পাশে বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। আজ বিশ্ব পরিবেশ দিবস। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্য জুড়ে ' একটি গাছ মায়ের নামে' কর্মসূচি পালন হচ্ছে। বিশেষ দিনে এবার মহিষাদলের বিজেপি বিধায়ক সুভাষচন্দ্র পাঁজার উদ্যোগে তাঁর বিধানসভা এলাকার টিবি রুগিদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ গ্রহন করলেন। তাঁর বিধানসভা এলাকার মহিষাদল ব্লকের বাসিয়া গ্রামীণ হাসপাতালে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রতীকী কয়েক জনের হাতে ফুড বাসকেট তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা, মহিষাদল ব্লকের স্বাস্থ আধিকারিক ( বিএম ও এইচ) সারুক আজাদ, ইটামগরা-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান রামকৃষ্ণ দাস সহ জেলা ও ব্লকের বিভিন্ন স্বাস্থ আধিকারিকগন।

এদিন বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা জানান, কেন্দ্রীয় সরকার দেশ থেকে টিবি মুক্ত করতে চাইছে। আমরা তাই আমার বিধানসভা এলাকার মোট ৬০ জন টিবি রুগিকে প্রতিমাসে ঔষধপত্র ও খাদ্য সামগ্রী প্রদান করবো। আগামী ৬ মাস ধরে ধারাবাহিকভাবে তা প্রদান করা হবে। সেই সাথে টিবি রোগ নির্মূল  করতে চিকিৎসা ও সচেতনতার প্রচারের ব্যবস্থা করা হবে।"

মহিষাদলের বিএমওএইচ সারুক আজাদ জানান, " সারা বছর ধরে আমরা টিবি রুগিদের পরিষেবা দিয়ে থাকি। এবার বিধায়ক টিবি রুগিদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। সকলের চেস্টায় আমরা খুব তাড়াতাড়ি আমাদের এলাকার টিবি রুগিদের সুস্থ করে তুলতে পারবো।"

বিধায়কের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন পাপক থেকে এলাকার মানুষজন।।

No comments