গ্রেফতার নন্দীগ্রামের মাস্টারমাইন্ড তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজীগ্রেপ্তার নন্দীগ্রামের কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজী আব্দুল আলীম আল রাজীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে।। ২০২৪ সালের লোকসভা নির্বা…
গ্রেফতার নন্দীগ্রামের মাস্টারমাইন্ড তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজী
গ্রেপ্তার নন্দীগ্রামের কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজী আব্দুল আলীম আল রাজীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে।।
২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী, রথিবালা আড়ি হত্যাকাণ্ডে নাম রয়েছে এই তৃণমূল নেতার। এছাড়াও ২০২২ এ কাড ব্যাংক নির্বাচনে নন্দীগ্রামের কাঞ্চন নগর হাই স্কুলের বোমাবাজির ঘটনায় এনআইএ মামলাতেও নাম রয়েছে আব্দুল আলিম আলরাজির। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের নেতাকর্মীদের মারধরের ঘটনায় একাধিক মামলায় নাম রয়েছে এই তৃণমূল নেতার। পুলিশের খাতায় দীর্ঘদিন থেকে তিনি ফেরার ছিলেন।
তবে কোন মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে তার এখনো স্পষ্ট করে জানা যায়নি। কঠোরতম শাস্তির দাবি শাসক দল বিজেপি। তাকে আজ হলদিয়া মহকুমার আদালতে তোলা হলে বিচারক 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

No comments