Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার উদ্যোগে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস

হলদিয়া পৌরসভার  উদ্যোগে পালিত হল পশ্চিমবঙ্গ দিবসআজ ২০ শে জুন সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। ১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় যে ঐতিহাসিক ভোটাভুটি ও প্র…

 




হলদিয়া পৌরসভার  উদ্যোগে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস

আজ ২০ শে জুন সকাল থেকে বিভিন্ন স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস। 

১৯৪৭ সালের ২০ জুন বঙ্গীয় প্রাদেশিক আইনসভায় যে ঐতিহাসিক ভোটাভুটি ও প্রস্তাব গৃহীত হয়েছিল তারই স্মরণে এই দিনটি পালিত হয়। আজকের এই দিনটি পশ্চিমবঙ্গের স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ঐতিহ্য এবং সৃষ্টিকে বহন করে। 

প্রসঙ্গত ১৯৪৭ সালে ২০শে জুন অবিভক্ত বাংলার বিধানসভায় বাংলা ভাগের প্রশ্নে একটি অধিবেশন অনুষ্ঠিত হয় সেখানে হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকার (যেটি পরবর্তীতে পশ্চিমবঙ্গ নামে পরিচিত হয়) 

অষ্টাদশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার আজকের এই দিনটি সাড়ম্বরে পালিত হচ্ছে বিভিন্ন স্কুল কলেজ এবং সরকারি প্রতিষ্ঠানে। 

হলদিয়া পৌরসভার প্রেস কর্নারে পালিত হল তারকেশ্বর থেকে একই যোগে পশ্চিমবঙ্গ দিবস। জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া এবং আজকের এই দিন সম্পর্কে উপস্থিত ব্যক্তিবর্গ অবগতি করান। প্রেস কর্ণারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র-ছাত্রী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও ছিলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী, পুরসভার প্রশাসক তথা হলদিয়ার এস ডি ও সুরভি সিংলা, পুরসভার এক্সিকিউটিভ অফিসার কৃষ্ণনির্মাল্য চ্যাটার্জী । সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য সংস্কৃতি দপ্তর হলদিয়া মহকুমার আধিকারিক ঋতুপর্ণা হালদার।


No comments