এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, সুতাহাটা পঞ্চায়েত সমিতির দ্বিতীয় উইকেট পরল পদত্যাগ করলেন সভাপতি - অশোকপদত্যাগ করলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন অশোক কুমার মিশ্র। তি…
এই মুহূর্তে চাঞ্চল্যকর খবর, সুতাহাটা পঞ্চায়েত সমিতির দ্বিতীয় উইকেট পরল পদত্যাগ করলেন সভাপতি - অশোক
পদত্যাগ করলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি অশোক কুমার মিশ্র পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করেন অশোক কুমার মিশ্র। তিনি তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে ২০২৩ সাল থেকে সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন। ১৯৯৮ সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত। সুতাহাটা ব্লক তৃণমূলের সভাপতি থেকে শুরু করে একাধিক দলীয় পদ সামলেছেন তিনি। সদ্য সমাপ্ত অষ্টাদশ বিধানসভা নির্বাচনে দল তৃণমূল কংগ্রেস ভরাডুবির পর সোমবার ৮ ই জুন হলদিয়ার মহকুমাশাসকের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, "নতুন সরকার সুতাহাটাবাসীর জন্য ভালো কাজ করুক, আমার শুভেচ্ছা রইল"। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ পদ এবং সদস্য পদ থেকে পদত্যাগ করেছিলেন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সদস্য পার্থ বটব্যাল আজ ৮ই জুন সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন অশোক কুমার মিশ্র। যদিও এখন গ্রাম পঞ্চায়েত নির্বাচন অনেক বাকি রয়েছে এই মুহূর্তে অনাস্থা বা পঞ্চায়েত বোর্ড গঠনেরও সমস্যা রয়েছে, আগামী ১৫ই আগস্ট এর পরে তা হতে পারে তাহলে এই সময়কালে কারা পঞ্চায়েত সমিতি হাল ধরবে সেই প্রশ্ন? তাহলে কি অন্তর্বর্তী নির্বাচন আসন্ন?

No comments