Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্য প্রশাসনে বিরাট রথ বদল পুরনো আমলাদের ছেটে মুখ্যমন্ত্রী সচিবালয়ে ১৬ জনকে নতুন দায়িত্ব

রাজ্য প্রশাসনে বিরাট রথ বদল পুরনো আমলাদের ছেটে মুখ্যমন্ত্রী সচিবালয়ে ১৬ জনকে নতুন দায়িত্বমুখ্যমন্ত্রী সচিবালয় বা সি এম ও থেকে পুরনো আমলাদের সরিয়ে 16 জনকে নতুন দায়িত্বে আনা হচ্ছে।একইসঙ্গে প্রাক্তন মন্ত্রীদের পিএস থাকা আরও ৬৪ …

 


রাজ্য প্রশাসনে বিরাট রথ বদল পুরনো আমলাদের ছেটে মুখ্যমন্ত্রী সচিবালয়ে ১৬ জনকে নতুন দায়িত্ব

মুখ্যমন্ত্রী সচিবালয় বা সি এম ও থেকে পুরনো আমলাদের সরিয়ে 16 জনকে নতুন দায়িত্বে আনা হচ্ছে।

একইসঙ্গে প্রাক্তন মন্ত্রীদের পিএস থাকা আরও ৬৪ জন কে পাঠানো হলো কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে। 

শনিবারই পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী, এর পর এই প্রশাসনিক সংস্কারের পথে হাটল নয়া বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী সচিবালয় বা সি এম ও থেকে পুরনো আমাদের শরীরে 16 জনকে নতুন দায়িত্ব নেওয়া হচ্ছে। ইতিমধ্যে একইসঙ্গে প্রাক্তন মন্ত্রীদের পিএস থাকা আরো 64 জনকে পাঠানো হলো কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরে সবমিলিয়ে মোট ৬২ জন ডব্লিউবিসিএস আধিকারিক কে রাত বদল করা হল। শুধু তাই নয় ২০১৪ ব্যাচের আইএস শান্তনু মুখোপাধ্যায় কে সি এম ও থেকে সরিয়ে কর্মী বর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে পাঠানো হয়েছে। 

৯ই মে ২৫শে বৈশাখ সরকারের তরফে দুটি আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রথম বিজ্ঞপ্তিতে রয়েছে ১৬ জন wbcs অফিসার। মুখ্যমন্ত্রী দপ্তরে এদের কাউকে দেয়া হয়েছে বিশেষ সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিবের মতো পথ। পাশাপাশি ৬৪ জনকে পাঠানো হয়েছে কর্মী বর্গ প্রশাসনিক সংস্কার দপ্তরে। এছাড়াও এতদিন সিএমও তে থাকা প্রতাপ রায় কে বিজন বাড়ীর দার্জিলিং পালবাজার ডেভেলাপমেন্ট ব্লকের বিডিও অফিসে নয়া দায়িত্ব দেওয়া হয়েছে। শপথ নেওয়ার পরেই রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বৈঠক হবে সোমবার বিকেলে নবান্নে। থাকবেন পুলিশের সমস্ত শীর্ষ কর্তা।

No comments