পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের জুনপুট কোস্টাল থানার বড় সাফল্যজুনপুট কোস্টাল থানার অভিযানে উদ্ধার ১৪০ বোতল অবৈধ মদ উদ্ধার। গতকাল ২১ শেষ মে এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে জুনপুট কোস্টাল থানার পুলিশ বিচুনিয়া এলাকায় একটি অত্যন্ত সফল …
পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের জুনপুট কোস্টাল থানার বড় সাফল্য
জুনপুট কোস্টাল থানার অভিযানে উদ্ধার ১৪০ বোতল অবৈধ মদ উদ্ধার। গতকাল ২১ শেষ মে এক গোপন সূত্রের খবরের ভিত্তিতে জুনপুট কোস্টাল থানার পুলিশ বিচুনিয়া এলাকায় একটি অত্যন্ত সফল অভিযান চালায়। উক্ত অভিযানে আনুমানিক ৮৪ লিটার অবৈধ মদ (মোট ১৪০ বোতল) বাজেয়াপ্ত করা হয়েছে।
বেআইনিভাবে এই বিপুল পরিমাণ মদ মজুত ও সরবরাহের অভিযোগে পুলিশ ইতিমধ্যেই ৪ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে। সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে জুনপুট কোস্টাল থানায় একটি মামলা রুজু করেছে।

No comments