অতি সত্বর সরকারী কিষাণমান্ডিতে বোরো মরশুমের ধান ক্রয় করার দাবীতে খাদ্যমন্ত্রীর নিকট কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপিসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : অবিলম্বে সরকারী কিষাণমান্ডি বা সি.পি.সি.(স্থায়ী ধান ক্রয় কেন্দ্র)তে বোরো মরশুম…
অতি সত্বর সরকারী কিষাণমান্ডিতে বোরো মরশুমের ধান ক্রয় করার দাবীতে খাদ্যমন্ত্রীর নিকট কৃষক সংগ্রাম পরিষদের স্মারকলিপি
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক : অবিলম্বে সরকারী কিষাণমান্ডি বা সি.পি.সি.(স্থায়ী ধান ক্রয় কেন্দ্র)তে বোরো মরশুমের ধান ক্রয় করার দাবীতে আজ কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে খাদ্যমন্ত্রীর নিকট স্মারকলিপি পেশ করা হয়।
পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,খাদ্য ও সরবরাহ দপ্তর সাধারণত প্রতি বছর ২ রা মে থেকে বোরো মরশুমের ধান ক্রয় করার কাজ শুরু করে। চলতি বছরে বিধানসভা নির্বাচন থাকায় ওই সময় ধান কেনা শুরু হয়নি। কিন্তু তারপর তিন সপ্তাহ অতিক্রান্ত হলেও এখনো খাদ্য দপ্তর থেকে ওই সম্পর্কে কোন নির্দেশিকা আসেনি। ইতিমধ্যে কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির কারণে বোরো ধানচাষীরা ওই বোরো মরশুমের ধান মাঠ থেকে তোলা ও তা খামারজাত করার ক্ষেত্রে ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছে। এরই সুযোগ নিয়ে ফড়েরা সরকারি সহায়ক মূল্যের থেকে অনেক কম দামে চাষীদের কাছ থেকে ধান ক্রয় করছে। প্রসঙ্গত উল্লেখ্য,কুইন্টাল পিছু সরকারি সহায়ক মূল্য যেখানে-২৩৯০ টাকা, সেখানে ফড়েরা কিনছে মাত্র ১৭৫০ টাকায়। সেজন্য আজ আমরা কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে রাজ্যের নবনিযুক্ত খাদ্য মন্ত্রীকে অতি সত্বর চাষীদের কাছ থেকে সরকারী সহায়ক মূল্যে ওই ধান কেনার প্রক্রিয়া শুরু করার জন্য স্মারকলিপি পেশ করে দাবী জানিয়েছি।

No comments