হলদিয়া পুরসভায় বৈঠকে বিধায়ক
হলদিয়া পুরসভা এলাকায় পানীয় জল, রাস্তা, পথবাতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের রূপরেখা তৈরি করতে বৈঠক করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুরভি সিংলা, হলদ…
হলদিয়া পুরসভায় বৈঠকে বিধায়ক
হলদিয়া পুরসভা এলাকায় পানীয় জল, রাস্তা, পথবাতি সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের রূপরেখা তৈরি করতে বৈঠক করলেন হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলী। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুরভি সিংলা, হলদিয়া পুরসভার চিফ এক্সিকিউটিভ অফিসার জুলফিকার আলি, ফিনান্স অফিসার দুলাল সরকার প্রমুখ। দীর্ঘ ৪ বছর হলদিয়া পুরসভার নির্বাচন হয়নি। রাজ্য সরকার দ্রুত নির্বাচন সংগঠিত করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানালেন বিধায়ক প্রদীপ কুমার বিজলী। আগামী ২৪ মে রবিবার শিল্পশহর হলদিয়ায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বৈঠকে শিল্পাঞ্চলের একাধিক কারখানার বকেয়া বেতন চুক্তি, শ্রমিকদের সুরক্ষার জন্য ইএসআই হাসপাতাল চালু করার প্রক্রিয়া শুরু হবে।

No comments