Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়াবাসী নবম মুখ্যমন্ত্রীর কাছে কি কি প্রত্যাশা করে

হলদিয়াবাসী নবম মুখ্যমন্ত্রীর কাছে কি কি প্রত্যাশা করেহলদিয়াতে প্রশাসনিক বৈঠকে আসছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী  পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী । আজ হলদিয়া ভবনে হলদিয়া সার্বিক উন্নয়ন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবে…

 


হলদিয়াবাসী নবম মুখ্যমন্ত্রীর কাছে কি কি প্রত্যাশা করে

হলদিয়াতে প্রশাসনিক বৈঠকে আসছেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী  পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী । আজ হলদিয়া ভবনে হলদিয়া সার্বিক উন্নয়ন নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন রাজ্যের নব মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

হলদিয়ার মানুষের কি কি প্রত্যাশা রয়েছে তা কি পূরণ করতে পারবে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ?

হলদিয়ার প্রবেশদ্বার হলদিয়া গেট ভেঙে ফেলা হয়েছে। নতুন করে কি তৈরি হবে সেই গেট?

হলদিয়া উড়াল ইন্ডিয়া বন্ধ, কয়েক  একর জায়গার উপর পড়ে রয়েছে ভগ্নস্তূপ এবার কি চালু হবে সেই কারখানা? 

বিগত পৌরবোর্ড থেকে হলদিয়াকে স্মার্ট সিটি তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছিল কিন্তু থমকে গিয়েছে সে কাজ। এবার কি হলদিয়া স্মার্ট সিটি  ঘোষণা হবে?

জায়গা অধিগ্রহণ করার পরও পড়ে রয়েছে চকদ্বীপা মৌজার কয়েক একর জায়গা, লজিস্টিক হাফ তৈরি হবে । আইনী জটিলতার ফলে বাউন্ডারি ওয়ালের চুরি হয়ে গেছে ইট, পড়ে রয়েছে জায়গা সেখানে কি গড়ে উঠবে নতুন করে কারখানা ?

তৃণমূল কংগ্রেস আমলে মুখ্যমন্ত্রী হাত ধরে বহু প্রকল্প উদ্বোধন হয়েছে কিন্তু বাস্তবায়িত হয়নি সেগুলো কি এবার চালু হবে?  যেমন, এক  কর্মাঞ্জলি , পুতুল তৈরির কারখানা , চকদ্বীপা মৌজা জল প্রকল্প ।

হলদিয়াতে পড়ে রয়েছে কয়েক একর জায়গা ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ এর আবাস বাড়ি ১৯৪৭ সালের ১৫ ই আগস্ট স্বাধীন ভারতবর্ষের সূর্যোদয়ের প্রথম মুখ্যমন্ত্রী আবাস বাড়ি সেই বাড়িতে কি করে ঘোষণা করবে হেরিটেজ?

হলদিয়া বন্দরে ডক টু কাজ অনেকটাই থমকে রয়েছে রাজ্য কেন্দ্রীয় ডবল ইঞ্জিন সরকার চলছে তাহলে কি এবার বাস্তবায়িত হবে হলদিয়ার ডক টু প্রকল্প? 

বাম আমলেই হলদিয়া পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৈরি হয়েছিল স্পোর্টস হাফ। কাজ শুরু  হলেও অর্ধ অবস্থায় পড়ে রয়েছে। কেটে গেছে ২৩টা বছর, পৌরসভা লোকসভা বিধানসভা নির্বাচন এলেই সকলেই প্রতিশ্রুতি দেয় এবার কি নতুন করে সেই স্পোর্টস হাফ তৈরি হবে? 

সন্ধ্যে সাতটা বাজলেই হলদিয়া শিল্প শহর এলাকায় যানজটের পরিবহনের সমস্যা টোটো অটো উপর নির্ভর করতে হয় হলদিয়া মানুষজনকে। যারা শিল্পাঞ্চলে কাজ করে তাদেরকে দুর্ভোগে পড়তে হয় এবার কি হলদিয়া টাউন সিটি সার্ভিস চালু হবে? 

হলদিয়া বন্দরের ড্রেজিংয়ের সমস্যার জন্য বড় জাহাজ আসতে পারে না , ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য বারবার দাবি উঠলেও বাস্তবায়িত হয়নি, যদিও বর্তমান নবনির্বাচিত বিধায়ক বন্দরের শ্রমিক ছিলেন নির্বাচনের আগেই তিনি জানিয়েছিলেন ক্যাপিটাল ড্রেজিং ছাড়া হলদিয়া বন্দরকে  টিকিয়ে রাখা যাবে না। তাহলে কি এবার ডবল ইঞ্জিন সরকার বন্দরের ক্যাপিটাল ডেইজিংয়ের কাজ শুরু করবে? 

দীর্ঘ চার বছর কেটে গেছে হলদিয়া পৌরসভা নির্বাচন হয়নি পৌর নাগরিক পরিষেবা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে এলাকার মানুষ। নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাহলে কি এবার পৌরসভার পৌর পরিষেবা পাবে হলদিয়ার মানুষ? 

হলদিয়া টাউনশিপ থেকে কেন্দেমারী  নন্দীগ্রাম ব্রিজ হওয়ার জন্য বামআমলে থেকেই পরিকল্পনা হয়েছিল। নন্দীগ্রামের বিধায়ক তথা বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তাহলে কি এবার হলদিয়া টাউনশিপ থেকে কেন্দেমারী  ব্রিজের কাজ সম্পন্ন হবে। তাকিয়ে রয়েছে হলদিয়া ও নন্দীগ্রামের মানুষ? 

রানিচক থেকে মেছেদা পর্যন্ত রাস্তা ছয় লেন হওয়ার কথা ছিল সেই রাস্তা কি এবার বাস্তবায়িত হবে ?

মেচেদা থেকে রানীচক বিভিন্ন চৌমোড় গুলি পরিষ্কার হলেও ব্রজলালচক হাইরোড মোড় সেই ঘেঞ্জি এলাকা রয়েছে। প্রতিনিয়ত ঘটে যায় বড় দুর্ঘটনা সকলের দাবি রানিচক থেকে মেচদা পর্যন্ত রাস্তা সম্প্রসারনের কাজ কি এবার দ্রুত এগিয়ে যাবে? 

কুকড়াহাটি থেকে রায়চক রো রো ভেসেল চালু হওয়ার জন্য বিগত রাজ্য সরকার পরিকল্পনা করেছিলেন বাস্তবায়িত হয়নি তাহলে কি বর্তমান রাজ্য সরকার সেই ভেসেল চালু করবে? 

কুকড়াহাটিতে একটি জাহাজ কারখানা তৈরি হওয়ার কথা ছিল, জায়গাও অধিগ্রহন করেছিলেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরটি সেই জায়গায় কি জাহাজ কারখানা শুরু হবে?

হলদিয়া বিধানসভা এলাকায় স্থায়ী নদী বাঁধ বাঁধার কাজ?

হাতিবেড়্যাতে হয়েছে ডিএম কোচ ফ্যাক্টরি কয়েকটা রেলের কোচো তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে কোচ ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। রাজ্যের ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই কোচ ফ্যাক্টরি কি নতুন করে আবার  পুনরুজ্জীবন পাবে। সেদিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষ? 

বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তৎকালীন পরিবহন মন্ত্রীর দায়িত্বে থেকে হলদিয়া সেন্ট্রাল বাসস্ট্যান্ডের জন্য বন্দরের কাছ থেকে জায়গা হস্তান্তর করেছিলেন শুরু হয়েছিল সেন্ট্রাল বাস স্ট্যান্ডের কাজ। সেও এখন অথৈ জলে উদ্বোধনের অপেক্ষা রয়েছে। এবার কি সেই সেন্ট্রাল বাস স্ট্যান্ড উদ্বোধন হবে? 

হলদিয়া শিল্পাঞ্চল থাকায় বহু রাজ্যের মানুষজনের আনাগোনা। শিল্প কারখানা কাজ করেন নেই কোন মৃত ব্যক্তি সংরক্ষণের জন্য জায়গা ঠিক করে ভিত্তি প্রস্তর হয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর ভাই দিব্যেন্দু অধিকারী তমলুক লোকসভার সংসদ থাকাকালীন কিন্তু সেই সংরক্ষণের কাজ বন্ধ হয়ে গিয়েছিল। হলদিয়া একটি মৃত ব্যক্তিদের (শব দেহ) সংরক্ষণ  হওয়া দরকার। তাহলে কি এবার প্রকল্পটি বাস্তবায়িত হবে? 

শিল্পাঞ্চল এলাকা থেকে ট্রেন লাইন কয়েকটি ক্রস করেছে আর তারই ফলেই সারাদিনে অনেকবার থমকে যেতে হয় পরিবহন ব্যবস্থা।  বিশেষ করে হলদিয়া সিপি টি মার্কেট, বরোদা, এলাকার মানুষের দাবি তৈরি হোক ওভারব্রিজ? 

হলদিয়া শিল্পাঞ্চল গড়ে উঠেছে নির্দিষ্ট পরিকল্পনাহীন তার ফলেই জল বারানোর বা নিকাশির পরিকল্পনা নেই। জল নিকাশির  উপর ফ্যাক্টরি তৈরি হয়েছে। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায় হলদিয়া। নতুন করে পরিকল্পনার মধ্য দিয়ে জঞ্জাল ও নিকাশের জন্য পরিকল্পনা গ্রহণ কি করা হবে? যদিও হলদিয়া পৌরসভা খড়গপুর আইটি কলেজের এক্সপার্টদের দিয়ে কাজ শুরু করেছিলেন কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। এবার কি শুরু হবে?

হলদিয়া পৌরসভার উদ্যোগে সাংস্কৃতিক মঞ্চ পেক্ষা গৃহ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু  কাজ শুরু হলেও বন্ধ হয়ে গেছে। এবার কি হলদিয়াতে সংস্কৃত মঞ্চ তৈরি হবে?

হলদিয়া থেকে দীঘা সরকারি বাস চলত , সেই বাসও বন্ধ হয়ে গেছে, হলদিয়া শিল্পাঞ্চল, দীঘা পর্যটন কেন্দ্র দুইয়ের মধ্যে সংযোগকারী এসবিএসটিসি আবার কি চালু হবে?


No comments