Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার সাফল্য

পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার সাফল্য
সাইবার প্রতারণার জালে পা দিয়ে জীবনের সঞ্চিত অর্থ হারিয়ে চরম বিপাকে পড়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার বাসিন্দা ব্যবসায়ী চিন্ময় পাত্র। প্রতারকদের মিথ্যা প্রলোভন ও ভুয়…

 



পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানার সাফল্য


সাইবার প্রতারণার জালে পা দিয়ে জীবনের সঞ্চিত অর্থ হারিয়ে চরম বিপাকে পড়েছিলেন পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুর থানার বাসিন্দা ব্যবসায়ী চিন্ময় পাত্র। প্রতারকদের মিথ্যা প্রলোভন ও ভুয়ো আশ্বাসে বিশ্বাস করে তিনি ধাপে ধাপে একটি বড় অঙ্কের অর্থ নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেন। পরবর্তীতে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি পূর্ব মেদিনীপুর জেলা সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

বিষয়টি দ্রুতই পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের নজরে আনা হয়। তৎকালীন পুলিশ সুপার মহাশয়ের নির্দেশে সাইবার ক্রাইম থানায় নিয়মিত মামলা রুজু করে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের সূত্র ধরে উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল থানা এলাকায় অভিযান চালিয়ে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং প্রতারিত অর্থের মধ্যে ১৫ লক্ষ টাকা উদ্ধার করা সম্ভব হয়।


পরবর্তীতে তদন্তকারী দলের নিরলস প্রচেষ্টা ও ইলেকট্রনিক এভিডেন্স বিশ্লেষণের মাধ্যমে আরও ৮,২২,৪৪৪ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এর ফলে এখন পর্যন্ত মোট ২৩,২২,৪৪৪ টাকা উদ্ধার করা হয়েছে।

আজ জেলা পুলিশ কার্যালয়ে জেলা পুলিশ সুপার শ্রী অংশুমান সাহা মহাশয় এবং অতিরিক্ত পুলিশ সুপার শ্রী অতীশ বিশ্বাস মহাশয়ের উপস্থিতিতে অভিযোগকারী চিন্ময় পাত্রের হাতে উদ্ধার হওয়া ৮,২২,৪৪৪ টাকার প্রতীকী চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে সকল নাগরিককে অনুরোধ করা হচ্ছে—অনলাইন লেনদেনের ক্ষেত্রে সর্বদা সতর্ক থাকুন। কোনো সন্দেহজনক লেনদেন বা সাইবার প্রতারণার শিকার হলে অবিলম্বে সাইবার ক্রাইম থানায় যোগাযোগ করুন।


No comments