Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুর্গাচক হাউসিং আবাসন মুক্ত মঞ্চে রক্তদান শিবির ও কবি গুরুর জন্মদিন উদযাপন

দুর্গাচক হাউসিং আবাসন মুক্ত মঞ্চে রক্তদান শিবির ও কবি গুরুর জন্মদিন উদযাপন 
১৬৫ তম বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদা উদযাপিত এবং মুমূর্ষ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির, প্রচন্ড গরমে রক্তে…

 



দুর্গাচক হাউসিং আবাসন মুক্ত মঞ্চে রক্তদান শিবির ও কবি গুরুর জন্মদিন উদযাপন 


১৬৫ তম বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী যথাযথ মর্যাদা উদযাপিত এবং মুমূর্ষ থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের জন্য রক্তদান শিবির, প্রচন্ড গরমে রক্তের চাহিদা যোগাতে দুর্গাচক আবাসন মুক্তমঞ্চ ওয়েলফেয়ার সোসাইটি ও দুর্গাপূজা কমিটি উদ্যোগে রক্তদান শিবির ও বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫জন্মদিন উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল থেকে শুরু হয় রক্তদান শিবির। এই শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দিলেন প্রত্যেকের হাতে একটি গাছ একটি প্রাণ এই বার্তা দিতেই একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বাজার কমিটির সম্পাদক সভাপতি হলদিয়া পৌরসভার প্রাক্তন পৌর পারিষদ বর্গ এবং সোসাইটির সম্পাদক সভাপতি ও সদস্য সদস্যবৃন্দ। দুর্গা চক হাউসিং আবাসন ওয়েলফেয়ার সোসাইটি প্রতিবছর বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকেন রক্তদান শিবির চক্ষু পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা এবং চারা গাছ রোপন এছাড়াও সুস্বাস্থ্যের জন্য ক্যারাটে জিম যোগাসন নাটক গান কবিতা  নৃত্য ইত্যাদি এই মুক্তমঞ্চে পরিবেশিত হয়। সোসাইটির উদ্যোগে আগামী দিনে একটি অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন এবং আগামী ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা দিবসে উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রেখেছেন যা আজকে সংস্থা সম্পাদক সভাপতি এবং সাংস্কৃত সম্পাদক জানালেন।

No comments