Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নতুন সরকারের ঘোষণায় চাকরি নিয়ে ধন্দে,মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় উপাচার্য রেজিস্টার সহ সকলেই অবসরপ্রাপ্ত

নতুন সরকারের ঘোষণায় চাকরি নিয়ে ধন্দে,মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় উপাচার্য রেজিস্টার সহ সকলেই অবসরপ্রাপ্ত পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধী ইউনিভারসিটি উপাচার্য রেজিস্টার ডেভেলপমেন্ট অফিসার ও ফিনান্স অফিসারের ভবিষ্যৎ কি তা নিয়ে…

 

নতুন সরকারের ঘোষণায় চাকরি নিয়ে ধন্দে,মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় উপাচার্য রেজিস্টার সহ সকলেই অবসরপ্রাপ্ত

 পূর্ব মেদিনীপুরে মহাত্মা গান্ধী ইউনিভারসিটি উপাচার্য রেজিস্টার ডেভেলপমেন্ট অফিসার ও ফিনান্স অফিসারের ভবিষ্যৎ কি তা নিয়ে ধন্দ  তৈরি হয়েছে।

অবসরের পরেও রাজ্যের বিভিন্ন জায়গায় এক্সটেনশন থাকা সরকারি কর্তা অফিসার অধ্যাপকদের সরিয়ে দিয়েছে রাজ্যে নতুন সরকার। এই অবস্থায় পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি পারচার্য রেজিস্টার ডেভেলপমেন্ট অফিসার ও ফিনান্স অফিসারের ভবিষ্যৎ কি তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। তারা প্রত্যেকেই অবসরপ্রাপ্ত। উপাচার্য সৌরাংশু মুখোপাধ্যায় ২০২৪ সালে ৩১ ডিসেম্বর মাসে নিযুক্ত হন ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর তিনি অবসর নিয়েছেন। পর এক্সটেনশন আছেন। কিভাবে ঐ ইউনিভার্সিটি রেজিস্টার ডেভলপমেন্ট অফিসার ও ফিনান্স অফিসার প্রত্যেকেই অবসরের পর এক্সটেনশনে আছেন। তাদের ভবিষ্যৎ কি। এই মুহূর্তে মহিষাদলের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রশ্নটাই এখন ঘুরছে। সূত্রে জানা যায় ওই কলেজে মোট চারজন অবসরের পর এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। উচ্চ শিক্ষা দপ্তর কি নির্দেশ দেয় সেই দিকেই লক্ষ্য।

ভাবে ২০১৮ সালে পূর্ব মেদিনীপুর জেলার জন্য মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পথ চলা শুরু হয়। ২০২০ সাল থেকে মহিষাদল রাজ কলেজের দুটি ফ্লোরে ইনভারসিটি পঠন পাঠন শুরু হয়। মহিষাদলের কাপাস এরিয়ায় ইউনিভার্সিটির নিজস্ব ভবনের কাজ সম্পূর্ণ না হওয়ায় কলেজে এই পোস্ট গ্রেজুয়েটের পঠন-পাঠন চলছে। মহিষাদল রাজ কলেজের ভবনে বিশ্ব বিদ্যালয়ের পঠন পাঠন ও প্রশাসনিক কাজকর্ম চলায় মাঝেমধ্যে দুপক্ষের ঠোকাঢুকিও বাঁধে। যদিও অষ্টাদশ বিধানসভার নব-নির্বাচিত মহিষাদল বিধানসভার বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা জানিয়েছেন কাজের অগ্রাধিকারে প্রথম কাজ শুরু হবে মহাত্মা গান্ধী ইউনিভারসিটির কাজ। রাজ্যে নতুন সরকার অবসরপ্রাপ্তদের রাজ্য সরকার সরকার পোষিত সংস্থা কমিশন থেকে বাদ দেওয়ার নির্দেশিকা জারি হয়েছে সেই নির্দেশিকা জেনেই জেলার প্রাথমিক বিদ্যালয় সাংসদ সভাপতি থেকে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের চাকরি রাতারাতি বাতিল। এই অবস্থায় মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি উপাচার্য সহ চার পদাধিকারী ভবিষ্যৎ কি তা নিয়ে জল্পনা চলছে। বিশেষ সূত্রের খবর, এই দোটানার মধ্যেই  মহিষাদল রাজ কলেজের প্রিন্সিপাল গৌতম মাইতি বেশ কিছু কর্মীদের নিয়ে কলেজে মিটিং করেন ওই কর্মীরা কলেজ এবং ইনভার্সিটির কাজ দুটোই সামলান তালিকায় পাম্প অপারেটর ইলেকট্রিশিয়ান ঝাড়ুদার লিফটম্যান গেট কিপার প্রমুখ রয়েছেন। সূত্রে জানা যায় মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি চারজন কর্তার চাকরি বাতিল হলে তাহলে প্রতিষ্ঠান মুখ থুবড়ে পড়বে।

নতুন করে নিয়োগ না হলে প্রতিষ্ঠান চালানোই অসম্ভব। তাই শেষমেষ কি হয় সেই দিকে  প্রত্যেকে নজর রাখছেন। একইসঙ্গে উচ্চ শিক্ষা দপ্তর থেকে এ নিয়ে কোন নির্দেশ আছে কিনা সেদিকে ও নজর রাখছেন কর্তৃপক্ষ।

No comments