রাজ্যের বিভিন্ন জেলাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি পাঠালেনভোট গণনা ৪ঠা মে অষ্টাদশ বিধানসভা নির্বাচন ২৩ এবং ২৯ শে এপ্রিল সম্পন্ন হলেও শেষ পর্যায়ে ২৯এপ্রিল কয়েকটি বুথে গন্ডগোল হওয়ার জন্য আজ দোসরা মেয়ে পুনরায…
রাজ্যের বিভিন্ন জেলাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি পাঠালেন
ভোট গণনা ৪ঠা মে অষ্টাদশ বিধানসভা নির্বাচন ২৩ এবং ২৯ শে এপ্রিল সম্পন্ন হলেও শেষ পর্যায়ে ২৯এপ্রিল কয়েকটি বুথে গন্ডগোল হওয়ার জন্য আজ দোসরা মেয়ে পুনরায় বুথে ভোট গ্রহণ হয় আগামী ৪ঠা মে ভোট গণনা হবে আর তার আগেই সারা রাজ্যের বিভিন্ন জেলাতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধি পাঠালেন। স্পেশাল দায়িত্ব দেওয়া হয়েছেন ব্যারাকপুর দমদমের পর্যবেক্ষক প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার কে।
আজ দোসরা মেয়ের শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রের খবর ওই বৈঠকেই গণনার দিন জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজি রাজীব কুমার এখন তৃণমূলের নেতা। রাজ্যসভার সংসদও বটে। সেই রাজিব কুমার কে এবার বিধানসভা ভোট গণনার দিন অর্থাৎ সোমবার গণনার পর্যবেক্ষকের দায়িত্ব তৃণমূল। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক কে করা হলো রাজীব কুমার কে, শুধু দমদম ব্যারাকপুর নয় রাজ্য জুড়ে তৃণমূলের সাংগঠনিক জেলা ধরে ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগ করা কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা যায় ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা সাংসদ দীপক অধিকারী কে অর্থাৎ দেব। এবং মেদিনীপুর সাংগঠনিক জেলা গণনা পর্যবেক্ষণ করা হয়েছে জুন মালিয়া কে। গত লোকসভা নির্বাচনে নির্দিষ্ট কিছু আসনের জন্য গণনার কাজে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল। অভিষেকের পরিকল্পনাতেই তেমন পর্যবেক্ষক পাঠানো হয়েছিল যেমন তমলুক কেন্দ্রে পাঠানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায় কে আরামবাগের দায়িত্বে ছিলেন শান্তনু সেন এবং বাঁকুড়া লোকসভা গণনার পর্যবেক্ষণে গিয়েছিলেন সমীর চক্রবর্তী। অনেকে ভেবেছিলেন এবারও একই পথে হাঁটতে পারে তৃণমূল। সেই সম্ভাবনাই সত্যি হলো শনিবারের বৈঠকে। বৈঠকে ছিলেন মূলত গণনার দিন তৃণমূলের রণকৌশল ঠিক কি হবে তা দলের কাউন্টিং এজেন্ট দের মধ্যে পৌঁছে দেওয়া। শুধু তাই নয়, বুথ ফেরত সমীক্ষা যেন কোনোভাবেই কাউন্টিং এজেন্ট এর মনোবল ভেঙে দিতে না পারে তার বার্তা দেওয়া। তৃণমূল সূত্রের খবর বৈঠকে মমতা অভিষেক দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানান শেয়ার মার্কেটে চাঙ্গা করতে বুথ ফেরত সমীক্ষা গুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হয়েছে। তারা এও জানান ২০২১ সালে বিধানসভা নির্বাচন এবং ২০২৪ সালের লোকসভা ভোটও একই পন্থা নেওয়া হয়েছিল।
গত ৩১ শে জানুয়ারি রাজ্যে পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পদ থেকে অবসর রাজীব তার প্রায় একমাস পরে ২৭ ফেব্রুয়ারি তৃণমূল ঘোষণা করে প্রাক্তন ডিজি রাজিব কে তারা রাজ্যসভায় পাঠাচ্ছে। এরপরে চলতি মাঝে গত ৭ তারিখ রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন রাজ্যের প্রাক্তন পুলিশ প্রধান। এবার তিনি দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার ঘটনার পর্যবেক্ষক এটাই প্রথম তৃণমূলের কোন সাংগঠনিক দায়িত্ব পালন করতে চলেছেন রাজিব।

No comments