Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রাজ্যে নতুন মন্ত্রিসভা কেবলি কি প্রশাসনিক সভা করলেন না দলীয় কর্মীদের কি বার্তা দিয়ে গেলেন ...

রাজ্যে নতুন মন্ত্রিসভা কেবলি কি প্রশাসনিক সভা করলেন না দলীয় কর্মীদের কি বার্তা দিয়ে গেলেন ... কি জানালেন- প্রদীপ৯ই মে ২৫শে বৈশাখ রাজ্যে প্রথম ভারতীয় জনতা পার্টি বিজেপি নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করলেন , মুখ্যমন্ত্রী হয়েছেন পূর…

 


রাজ্যে নতুন মন্ত্রিসভা কেবলি কি প্রশাসনিক সভা করলেন না দলীয় কর্মীদের কি বার্তা দিয়ে গেলেন ... কি জানালেন- প্রদীপ

৯ই মে ২৫শে বৈশাখ রাজ্যে প্রথম ভারতীয় জনতা পার্টি বিজেপি নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করলেন , মুখ্যমন্ত্রী হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী। পূর্ব মেদিনীপুর জেলার প্রথম প্রশাসনিক সভা হলদিয়া ভবনে অনুষ্ঠিত হয় ২৪ শে মে রবিবার। সেই প্রশাসনিক সভায় হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন আধিকারিকদের নিয়ে হলদিয়া শিল্পাঞ্চল সহ এলাকার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। হলদিয়া বিধানসভা শিল্পাঞ্চলে বহু শ্রমিক কর্মরত ইতিমধ্যে হলদিয়া শিল্পাঞ্চল বেশ কয়েকটি কারখানা বন্ধ হয়েছে। শিল্পাঞ্চলের শ্রমিকদের বিক্ষোভ নির্বাচনের দিন পর্যন্ত অব্যাহত ছিল। হলদিয়া বিধানসভা সব সময় রাজ্যের এন্টি গর্ভঃমেন্ট বিধায়ক নির্বাচিত হয়। তাহলে কি আগামী বিধানসভা নির্বাচনে সেই ধরনের কোন ঘটনা ঘটতে চলছে? তারই জন্যই বর্তমান রাজ্য সরকার যার প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী জেলার ভূমিপুত্র শুভেন্দু অধিকারী, হলদিয়া বিধানসভার বিধায়ক প্রদীপ কুমার বিজলী উপস্থিতিতে দলীয় কর্মীদের নির্দেশ দিয়ে গেলেন আগামী সেপ্টেম্বরের মধ্যে হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় সমস্ত কারখানার বেতন চুক্তি অথবা সি ও ডি কাজ শেষ করতে হবে। হলদিয়া শিল্পাঞ্চল এলাকায় মানুষের বহুসমস্যা রয়েছে, পরিবহন সন্ধ্যা ৭ টার পর টোটো অটোর উপর নির্ভর করতে হয় সাধারণ মানুষদের, হলদিয়া শিল্পাঞ্চল এলাকার রাস্তাঘাট খুব ভালো অবস্থায় নেই, সামনে বর্ষাকাল বর্ষা হলেই বিভিন্ন জায়গায় জল জমে যায়। তার জন্যই পুলিশ প্রশাসন এবং দলীয়কর্মী বিধায়ককে নির্দেশ দিলেন কোন রকমের অশান্তি জোর জুলুম শ্রমিকরা কাছ থেকে কোন রকমের অন্যায় কাজ বরদাস্ত করবে না বর্তমান রাজ্য সরকার বিধায়কদের উপস্থিতিতে শ্রমিকদের পরিবহনের জন্য বাস সার্ভিস বেতন পরিকাঠামো নিয়ে বেতন চুক্তি এছাড়া এই সময়কালে নিকাশি ব্যবস্থা ভাঙন হাসপাতালে পরিকাঠামো সব বিষয়ে তদারকি করার জন্য জেলা প্রশাসন এবং বিধায়ককে নির্দেশ দিয়ে গেলেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং আর কি কি বিষয়ে  আলোচনা হয়েছে দলীয় কর্মীদের উপস্থিতিতে জানিয়ে দিলেন শ্রমিক নেতা বর্তমানে বিধায়ক প্রদীপ কুমার বিজলী।

No comments