Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পোশাকের বিষয়ে মুখ্যমন্ত্রীর ভরসার নাম কাঁথির রবিদা!

পোশাকের বিষয়ে মুখ্যমন্ত্রীর ভরসার নাম কাঁথির রবিদা!
রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার দিন থেকেই রীতিমতো আনন্দ উচ্ছ্বাসে ভাসছে কাঁথি সহ পূর্ব মেদিনীপুরবাসী। কাঁথি শহরের এই দোকানে সেই আবেগের উচ্ছ্বাস যেন আরেক…

 


পোশাকের বিষয়ে মুখ্যমন্ত্রীর ভরসার নাম কাঁথির রবিদা!


রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণার দিন থেকেই রীতিমতো আনন্দ উচ্ছ্বাসে ভাসছে কাঁথি সহ পূর্ব মেদিনীপুরবাসী। কাঁথি শহরের এই দোকানে সেই আবেগের উচ্ছ্বাস যেন আরেকটু বাড়তি। কারণ এই দোকানের সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক আজকের না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্কুল জীবনের দিন থেকে সম্পর্ক। তিনি আর কেউ না কাঁথির প্রিয় রবিদা। ভদ্রলোক পেশায় একটি টেলারিং দোকানের মালিক। ছোট থেকেই শুভেন্দু অধিকারীর জামাকাপড় তৈরি করছেন তিনি। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথের দিনও তাঁর হাতে তৈরি ফাতুয়া পড়ে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই এই ভদ্রলোক কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়লেন। 

শুভেন্দু অধিকারীকে সব সময় খাদি কাপড়ের পাঞ্জাবি ও পাজামা পড়তে দেখা যায়। ফুলহাতা থেকে হাফ হাতা পাঞ্জাবিতে রাজনৈতিক ময়দানে বারবার বাংলার মানুষ দেখেছে বর্তমান মুখ্যমন্ত্রী কে। আর এইসব পাঞ্জাবি ও পায়জামার কারিগর কাঁথির এই রবীন্দ্র চৌধুরী। এলাকায় তিনি পরিচিত হিসাবে রবিদা। তার দোকানের আর পাঁচজন ক্রেতার মতই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোশাক তৈরির মাপজোট খাতায় লেখা। ফুলহাতা থেকে হাফহাতা-সব ধরনের খাদির পাঞ্জাবিই তিনি শুভেন্দু অধিকারীর জন্য তৈরি করেন। জানা যায় মূলত এইসব খাদি কাপড় আসে কলকাতা থেকে। তারপর নির্দিষ্ট মাপে কেটে শুভেন্দু অধিকারীর জন্য তৈরি করেন পোশাক।

শনিবার ব্রিগেডের শপথ গ্রহণে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরা পোশাকও তৈরি করেছিলেন এই রবীন্দ্র চৌধুরী। এখনও তাঁর দোকানে পড়ে রয়েছে ওই ফাতুয়া তৈরির বাড়তি কাপড়। তিনি তা বিশেষ স্মৃতিচিহ্ন হিসাবে গুছিয়ে রেখেছেন। এ বিষয়ে রবীন্দ্র চৌধুরী বলেন, ছোট থেকেই বর্তমান মুখ্যমন্ত্রীর পোশাক তৈরি করে আসছি। রাজনৈতিক জীবনের শুরু থেকে শুভেন্দু অধিকারীর কুর্তা পাঞ্জাবি ফাতুয়া পাজামা তৈরি করছি। পোশাকে চাকচিক্যের প্রতি বিশেষ টান নেই, তবে পোশাকে সামান্য দাগ লাগলেও আর তা ব্যবহার করেন না। তাঁর হাতে তৈরি পোশাক পড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিয়েছেন এটা বাড়তি পাওনা।"

বর্তমানে তার দোকানে রাজনৈতিক নেতাদের আনাগোনা বেড়েছে। তার একটাই কারণ এই দোকান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পোশাক তৈরি হয়। কিন্তু তার ছোট্ট দোকানে সবার কাজ নিয়ে তৈরি করাটা অসম্ভব বলে জানান। ছোট থেকেই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দেখছেন রবীন্দ্র চৌধুরী। কোনদিন তাঁর মধ্যে অহং বোধ দেখতে পাননি বলে জানান কাঁথির এই রবিদা। কাঁথির এই রবিদা রাজ্যের মুখ্যমন্ত্রীর পোশাকের বিষয়ে এক ভরসার নাম।

No comments