ভূস্বর্গ দার্জিলিঙে যেতে আর লাগবে না টোলপ্রচন্ড দাবদাহে সকলেই একটু বেড়িয়ে আসতে চায় কাজের ফাঁকেই যায় শিলিগুড়ি কেউবা দার্জিলিং আর কেউ পুরীর জগন্নাথ মন্দিরে। ভূস্বর্গ দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ি থেকে রোহিনি হয়ে দার্জিলিং য…
ভূস্বর্গ দার্জিলিঙে যেতে আর লাগবে না টোল
প্রচন্ড দাবদাহে সকলেই একটু বেড়িয়ে আসতে চায় কাজের ফাঁকেই যায় শিলিগুড়ি কেউবা দার্জিলিং আর কেউ পুরীর জগন্নাথ মন্দিরে। ভূস্বর্গ দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ি থেকে রোহিনি হয়ে দার্জিলিং যাবার পথে টোল দিতে হতো জিটিএকে। দুই চাকা চার চাকা বা যে কোন যানবাহন চলাচলের জন্য দিতে হতো টোল। রাজ্যে পালা বদল হতেই টোল ফ্রি।
রোহিণীর ওই টোল প্লাজার সামনে দাঁড়িয়ে বিজেপির পতাকা হাতে নিয়ে পাহাড়ে যাওয়া এবং পাহাড় থেকে নামা সমস্ত যানবাহনের টোল মুকুব করে দিল জি এন এল এফ এর কর্মী সমর্থকরা। রোহিনীর টোল উঠে যাওয়ায় খুসি গাড়ির চালকরা। তাদের অভিযোগ রোহিনী থেকে দার্জিলিং যাবার রাস্তা সংস্কারের কাজ তেমনভাবে হত না ।রাস্তা খারাপ তবুও দিতে হচ্ছিল টোল।
রাজ্যে পরিবর্তনের পর দার্জিলিং জেলার পাহাড়ে যাওয়ার রোহিনী টোল গেটে টোল নেওয়া বন্ধ করলো জিএন এল এফ। এখন থেকে পাহাড়ে যেতে হলে দিতে হবে না টোল। জিএনএলএফ ঘোষণা করে দিল পাহাড়ে যাওয়া আসায় টোল ফী। জি এন এল এফ এর এই কর্মকান্ডে খুশি পাহাড়ের গাড়ি চালকরা।

No comments