মহিষাদলে স্বাস্থ্য পরিষেবায় জোর বিধায়কের
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে মাঠে নামলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। মহিষাদল ব্লক এলাকায় নতুন করে ৩ টি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য জমি পরিদর্শন …
মহিষাদলে স্বাস্থ্য পরিষেবায় জোর বিধায়কের
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে মাঠে নামলেন মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা। মহিষাদল ব্লক এলাকায় নতুন করে ৩ টি উপস্বাস্থ্য কেন্দ্র তৈরির জন্য জমি পরিদর্শন করলেন। মঙ্গলবার সকাল থেকে মহিষাদলের বিএমওএইচকে সঙ্গে নিয়ে মহিষাদল বিধানসভা এলাকার একাধিক উপস্বাস্থ্য কেন্দ্র এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জমি ও পরিকাঠামো পরিদর্শন করেন। মহিষাদল ব্লকের ঝাউপাথরা, বেতকুন্ডু এবং বক্সিচকে নতুন উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য জমি পরিদর্শন করলেন তিনি। গেঁওখালি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেও বেহাল দশা বলে জানিয়েছেন তিনি। পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন বলে স্বাস্থ্য দপ্তর কে রিপোর্ট পাঠাবেন। বিধায়ক
সুভাষচন্দ্র পাঁজা বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশের পর প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র ঘুরে একাধিক সমস্যা লিপিবদ্ধ করছি। বেতকুন্ডু, ঝাউপাথরা ও বক্সিচকের উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নতুন জায়গা চিহ্নিত হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।"
No comments