Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী জয়ী

হলদিয়া বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী জয়ী রাজ্যে দুই দফায় ২৩ এবং ২৯ এপ্রিল নির্বাচন হয়েছিল। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি আসনে নির্বাচন হয়। হলদিয়া বিধানসভা এলাকায় ২৪ এপ্রিল হলদিয়ার …

 




হলদিয়া বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী জয়ী 

রাজ্যে দুই দফায় ২৩ এবং ২৯ এপ্রিল নির্বাচন হয়েছিল। বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সুষ্ঠুভাবে প্রথম দফায় পূর্ব মেদিনীপুর জেলার ১৬ টি আসনে নির্বাচন হয়। হলদিয়া বিধানসভা এলাকায় ২৪ এপ্রিল হলদিয়ার ঝিকুড়খালি এলাকায় বিক্ষিপ্ত ঘটনা হয় এবং তারপর ইভিএম স্ট্রংরুমে অজ্ঞাত পরিচয় মহিলা এছাড়াও বিভিন্ন সময়ে  স্ট্রংরুম নিয়ে দলীয়ভাবে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারে বারে নির্বাচন কমিশন কে অভিযোগ জানানো হয়েছিল। আজ সকাল থেকে টানটান উত্তেজনার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয় সারা রাজ্যের সাথেই হলদিয়াতে। দিনের বেলা যতো বাড়ছে ততই গেরুয়া ঝড় সারা রাজ্যে বয়ে চলেছে। অবশেষে কুড়ি রাউন্ড শেষে জয়ের ব্যবধান হলদিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মন্ডলের থেকে প্রায় ৪৮ হাজার ১৪১ ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ের জয়মাল্য ছিনিয়ে নিলেন হলদিয়ার ভূমিপুত্র শ্রমিক নেতা প্রদীপ কুমার বিজলী।

No comments