Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নজরুল ইসলামের জন্মদিনে স্মৃতিচারণ

নজরুল ইসলামের জন্মদিনে স্মৃতিচারণসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।আলোচনা …

 




    নজরুল ইসলামের জন্মদিনে স্মৃতিচারণ

সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: মেচেদা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের অন্যতম সদস্য ডা: বিশ্বনাথ পড়িয়া।কাজী নজরুল ইসলামের জীবন সংগ্রামের বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন ট্রাস্টের অন্যতম সদস্যা অধ্যাপিকা অনুরূপা দাস। অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন-বিশিষ্ট সমাজসেবী গণেন রায়,ডাঃ রমেশচন্দ্র বেরা ,ডাঃ নাসরিন আলী ,মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সদস্য দিলীপ মাইতি, প্রাক্তন আবহাওয়াবিদ অশোক হাজরা প্রমূখ। অনুষ্ঠানে শিক্ষক-অধ্যাপক-ছাত্র-যুব সহ প্রায় দুই শতাধিক নজরুল প্রেমী অংশগ্রহণ করেন। অনুরূপা দাস তার বক্তব্যে কাজী নজরুল ইসলামের কবিতা-প্রবন্ধের মধ্যে বিশেষ করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার ভূমিকা এবং বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় দিকগুলি তুলে ধরেন। তিনি দুঃখ করে বলেন,এ বছর সরকারের উদ্যোগে কোথাও রবীন্দ্র-নজরুল স্মরণ অনুষ্ঠান হলো না। যদিও গতকাল বহু জায়গায় বিভিন্ন সংস্থার পক্ষ থেকে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। তিনি মে মাস জুড়ে এলাকায় সর্বস্তরের মানুষকে যুক্ত করে নজরুল চর্চা করার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা: কালি শংকর পাত্র ও উত্তম পাড়ই।



No comments