নাইটিঙ্গেলের জন্মদিনে নার্সদের কুর্নিশনাইটিঙ্গেলের জন্মদিনে নার্সদের কুর্নিশ, হলদিয়া হাসপাতালে গোলাপ দিয়ে সংবর্ধনা।আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে মঙ্গলবার ১২ মে হলদিয়া মহকুমা হাসপাতালে পালিত হল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মজয়ন্তী…
নাইটিঙ্গেলের জন্মদিনে নার্সদের কুর্নিশ
নাইটিঙ্গেলের জন্মদিনে নার্সদের কুর্নিশ, হলদিয়া হাসপাতালে গোলাপ দিয়ে সংবর্ধনা।আন্তর্জাতিক নার্সেস ডে উপলক্ষে মঙ্গলবার ১২ মে হলদিয়া মহকুমা হাসপাতালে পালিত হল ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মজয়ন্তী। হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে হাসপাতাল চত্বরে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন হাসপাতালের সুপার ও নার্সিং স্টাফরা। এরপর প্রদীপ প্রজ্বলন, শপথবাক্য পাঠ ও কেক কাটা হয়। প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের হলদিয়া শাখার পক্ষ থেকে হাসপাতালের সব নার্সকে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সংগঠনের দিদিরা নার্সদের হাতে ফুল ও শুভেচ্ছাবার্তা তুলে দেন।

No comments