Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশ্যে এলো অজ্ঞাত ব্যক্তির পরিচয়, উদ্ধার হওয়া হলদিয়া হেলিপ্যাড ময়দানে খাল থেকে দেহ উদ্ধার

প্রকাশ্যে এলো অজ্ঞাত ব্যক্তির পরিচয়, উদ্ধার হওয়া হলদিয়া হেলিপ্যাড ময়দানে খাল থেকে দেহ উদ্ধার হলদিয়া হেলিপ্যাড ময়দান সংলগ্ন বিষ্ণু রামচক খাল থেকে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ। এলাকার মানুষ হলদিয়া পুল…

 


প্রকাশ্যে এলো অজ্ঞাত ব্যক্তির পরিচয়, উদ্ধার হওয়া হলদিয়া হেলিপ্যাড ময়দানে খাল থেকে দেহ উদ্ধার 

হলদিয়া হেলিপ্যাড ময়দান সংলগ্ন বিষ্ণু রামচক খাল থেকে উদ্ধার হয়েছিল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির পচা গলা দেহ। এলাকার মানুষ হলদিয়া পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমার হাসপাতালে নিয়ে যায়। পচে গলে যাওয়ার এখনো পরিচয় সনাক্ত করা যায়নি। পুলিশ সূত্রে জানা যায় গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই ময়নাতদন্তের জন্য দেহটি মর্গে পাঠানো হয়েছে। পরিচয় জানার জন্য চলছে পাশাপাশি থানায় মিসিং ডায়েরির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান পুলিশের মৃত ব্যক্তির বয়স ৪০ থেকে ৪৫ হবে।তবে কিভাবে মৃত্যু তা ময়না তদন্তে রিপোর্ট এলেই জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা যায় অজ্ঞাত পরিচয় ব্যক্তি স্থানীয় ওই এলাকাতেই বাড়ি ব্রজনাথচক নাম দুর্গাপদ পাত্র বয়স ৩৭। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে তবে এই দুর্ঘটনা কোন মার্ডার না সুসাইড সে নিয়ে ধন্দে  রয়েছে পুলিশ  । তবে ময়না তদন্তে রিপোর্ট এলেই জানা যাবে আসল রহস্য ইতিমধ্যে পুলিশের তরফ থেকে চলছে তদন্ত।

No comments