Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৩৪ বছর বামফ্রন্ট ১৫ বছর তৃণমূল একবার আশীর্বাদ করুন নতুন দল আমজনতা পার্টিকে - কেয়া

কি বিস্ফোরক মন্তব্য করলেন আমজনতা উন্নয়ন পার্টি হলদিয়া বিধানসভার প্রার্থী কেয়া রানী দাস
৩৪ বছর বামফ্রন্ট ১৫ বছর তৃণমূল একবার আশীর্বাদ করুন নতুন দল আমজনতা পার্টিকে - কেয়াআসন্ন বিধানসভা নির্বাচন আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায়…

 


কি বিস্ফোরক মন্তব্য করলেন আমজনতা উন্নয়ন পার্টি হলদিয়া বিধানসভার প্রার্থী কেয়া রানী দাস


৩৪ বছর বামফ্রন্ট ১৫ বছর তৃণমূল একবার আশীর্বাদ করুন নতুন দল আমজনতা পার্টিকে - কেয়া

আসন্ন বিধানসভা নির্বাচন আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফায় অনুষ্ঠিত হবে । ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল পর্যন্ত নমিনেশন দেওয়া এবং আজ ৭ই এপ্রিল মনোনয়নপত্র স্কুটনিতে উপস্থিত ছিলেন আমজনতা উন্নয়ন পার্টি হলদিয়া বিধানসভা 209 সংরক্ষিত প্রার্থী কেয়া রানী দাস। তিনি জানালেন তৃণমূল সিপিএম বিজেপিকে ভোট দিয়েছে নতুন একটি দলকে একবার ভোট দিয়ে কাজ করার সুযোগ দেওয়ার আবেদন করলেন। তিনি বললেন আমজনতা পার্টি চায় হলদিয়া শিল্প এলাকায় এই এলাকার মানুষ কাজ করুক, পরিযায়ী হিসেবে ভিন্ন রাজ্যে নয়। কারখানার শ্রমিকদের যথাসময়ে সিওডি করা, শ্রমিকদের যথাযথ বেতন পাওয়া, জাতের শ্রমিকরা কোন রকমের সমস্যায় না পড়েন। কোম্পানি কর্তৃপক্ষ যথা সময় বেতন দেয়, তার সব রকমের সুব্যবস্থা করবেন আমজনতা পার্টি। হলদিয়া এলাকায় সার্বিক উন্নয়নের দাবিতে আবেদন করলেন আমজনতা পার্টির অন্যতম সদস্য সাইফুল সাহা , তিনি বলেন যে দলটা চলছে সেই দলটা হলদিয়া থেকে টাকা যাচ্ছে কলিকাতায় কলিকাতায় বসে ঠিক করে দেওয়া হচ্ছে হলদিয়া কোন শ্রমিক কত টাকা বেতন পাবে। তার  স্ল্যাব তৈরি করে দিচ্ছে কলিকাতা থেকে। হলদিয়া বিধানসভা এলাকার সমস্ত ভোটার শ্রমিক তারা প্রস্তুত রয়েছেন শাসক দল তৃণমূলকে বিদায় জানিয়ে নতুন দল আমজনতা পার্টি প্রার্থীকে ভোট দেবেন শুধু ভোট সময়ে অপেক্ষা।


No comments