গাজন ও নীলের বার উপলক্ষে জলদান কর্মসূচিআসন্ন গাজন ও নীলের বারকে সামনে রেখে আমাদের এলাকার সকল মহিলাদের উদ্যোগে বিভিন্ন শিব মন্দিরের আশপাশে ভক্তদের জন্য পবিত্র জলদান ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করুন। চৈত্র মাসের এই পবিত্র সময়ে শিবভক…
গাজন ও নীলের বার উপলক্ষে জলদান কর্মসূচি
আসন্ন গাজন ও নীলের বারকে সামনে রেখে আমাদের এলাকার সকল মহিলাদের উদ্যোগে বিভিন্ন শিব মন্দিরের আশপাশে ভক্তদের জন্য পবিত্র জলদান ও সেবামূলক কর্মসূচি গ্রহণ করুন। চৈত্র মাসের এই পবিত্র সময়ে শিবভক্তদের উপবাস, ব্রত ও প্রার্থনার মাঝে এক ফোঁটা শীতল জলও যেন আশীর্বাদের সমান। সেই ভাবনা থেকেই এই মানবিক ও ধর্মীয় উদ্যোগ।
এই কর্মসূচির মাধ্যমে মন্দিরে আগত ভক্তদের জন্য বিশুদ্ধ পানীয় জল, শরবত ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। আমাদের লক্ষ্য শুধু ধর্মীয় আচার পালন নয়, বরং সেবার মধ্য দিয়ে ভক্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া।
আসুন, সকলেই মিলিত হয়ে ভক্তি, সেবা ও সহমর্মিতার এই পবিত্র উদ্যোগকে সফল করে তুলি। এই কর্মসূচি গ্রহণ করার অতি প্রয়োজন আছে।। মহিলারাই আমাদের সর্বশেষ শক্তি এই মুহূর্তে।। এই বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হোক যাতে সবাই এই কর্মসূচিটির গ্রহণ করতে পারে।।।
বোল বোম, হর হর মহাদেব।
No comments