নির্বাচনী প্রচারসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের মনোনীত প্রার্থী আনন্দ বরন হান্ডার সমর্থনে আজ বিকালে ভোগপুর ও জিঞাদা বাজারে সভা অনুষ্ঠিত হয়। ভোগপুরের সভায় প্রার্থী ছাড়াও বক্ত…
নির্বাচনী প্রচার
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: পাঁশকুড়া পূর্ব কেন্দ্রে এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের মনোনীত প্রার্থী আনন্দ বরন হান্ডার সমর্থনে আজ বিকালে ভোগপুর ও জিঞাদা বাজারে সভা অনুষ্ঠিত হয়। ভোগপুরের সভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক ও মধুসূদন বেরা। জিঞাদা বাজারের সভায় বক্তব্য রাখেন প্রার্থী আনন্দ বরণ হান্ডা।
আনন্দবাবু ভোগপুর রেল ক্রসিং ও দেউলিয়ায় জাতীয় সড়কে দ্রুত আন্ডারপাস নির্মাণ করে দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা সমাধানের দাবী তোলেন। এছাড়াও পানসিলায় সরকারী উদ্যোগে নির্মিত ফুলবাজার অবিলম্বে চালু,সরকারীভাবে ফুলের হিমঘর নির্মান ও ফুল থেকে উপজাত সামগ্রী তৈরীর কারখানা গড়ে তোলার দাবীতে যে আন্দোলন চলছে,সেই আন্দোলনেরও পাশে থাকার বার্তা দেন।
নারায়ণবাবু তার বক্তব্যে, এস আই আর এর নামে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গরিব-মধ্যবিত্ত-খেটে খাওয়া মানুষের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করতে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

No comments