Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রধানমন্ত্রীর সভার আগে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য

প্রধানমন্ত্রীর সভার আগে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য
হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার আগেই বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মহিষাদল বিধানসভার বাঁশখানা জলপাই এলাকায় হলদি নদীর পাড় থেকে মহাদেব বিশ্বাস…

 


 প্রধানমন্ত্রীর সভার আগে বিজেপি কর্মীর দেহ উদ্ধার, খুনের অভিযোগে চাঞ্চল্য


হলদিয়ায় প্রধানমন্ত্রীর সভার আগেই বিজেপি কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মহিষাদল বিধানসভার বাঁশখানা জলপাই এলাকায় হলদি নদীর পাড় থেকে মহাদেব বিশ্বাস নামে এক বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেননি তিনি। বুধবার দুপুরে তার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। এই ঘটনার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার বিজেপি নেতৃত্বদের অভিযোগ, বিজেপি করার অপরাধে মহাদেব বিশ্বাসকে খুন করেছে তৃণমূল। পাল্টা তৃণমূলের দাবি, মৎস্যজীবীর মৃত্যু নিয়ে রাজনীতি করছে বিজেপি। এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঠিক ময়নাতদন্তের জন্য নির্বাচন কমিশন কে দাবি জানিয়েছেন।


No comments