ভোটগ্রহণ চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কনস্টেবল কে সরিয়ে দিল ভবানীভবন
হলদিয়া মহকুমা শাসকের অফিসে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগে মাসুদ করিম নামে এক কনস্টেবল কে নিলম্বিত করেছে ভবানী ভব…
ভোটগ্রহণ চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগে কনস্টেবল কে সরিয়ে দিল ভবানীভবন
হলদিয়া মহকুমা শাসকের অফিসে পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলাকালীন ভোটারদের প্রভাবিত করার অভিযোগে মাসুদ করিম নামে এক কনস্টেবল কে নিলম্বিত করেছে ভবানী ভবন। শনিবার দুপুরে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সূত্রের খবর, কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের কনস্টেবল মাসুদ। বিধানসভার নির্বাচনে র দিন ঘোষনার পর তাকে হলদিয়ার ভবানীপুর থানায় বদলি করা হয়েছিল। ১৩ এপ্রিল থেকে হলদিয়া মহকুমা শাসকের অফিসে পোস্টাল ব্যালটে ভোট কর্মীদের ভোট দান প্রক্রিয়া শুরু হয়েছে। অভিযোগ, ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সময় তিনি প্রভাবিত করেছিলেন ভোটারদের। এই মর্মে অভিযোগ দিয়েছিল জাতীয় নির্বাচন কমিশনের কাছে। তারপর কমিশনের তরফে ওই কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত বিলম্বিত রাখার নির্দেশ জারির কথা বলা হয়। আপাতত ওই সময় পর্যন্ত মূল বেতনের অর্ধেক তিনি পাবেন। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের এক আধিকারিক বলছেন,"মাসুদ কয়েকদিন মাত্র ভবানীপুর থানায় এসেছিলেন। তারপর শনিবার দুপুরে ভবানী ভবন থেকে তাকে নিলম্বিত করা হয়েছে বলে জানা গিয়েছে"।

No comments