তমলুক বিধানসভা এস ইউসিআই প্রার্থীর নির্বাচনী সভাসংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: তমলুক বিধানসভায় এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী অরুণ জানার সমর্থনে আজ নোনাকুড়ি-রামতারক-বুড়ারীতে নির্বাচনী সভা হয়। সভায় প্রার্থী ছাড়াও বক্…
তমলুক বিধানসভা এস ইউসিআই প্রার্থীর নির্বাচনী সভা
সংবাদদাতা নারায়ণ চন্দ্র নায়ক: তমলুক বিধানসভায় এস ইউ সি আই(কমিউনিস্ট) দলের প্রার্থী অরুণ জানার সমর্থনে আজ নোনাকুড়ি-রামতারক-বুড়ারীতে নির্বাচনী সভা হয়। সভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমল সাঁই,অমল মাইতি ও জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মধুসূদন বেরা, সম্পাদক প্রণব মাইতি প্রমূখ।
নন্দকুমার বিধানসভায় প্রার্থী সৌমিত্র পট্টনায়কের সমর্থনে আজ বিকালে নন্দকুমার ও হিজলবেড়িয়া বাজারে নির্বাচনী পথসভা হয়। পথসভায় প্রার্থী ছাড়াও বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক,জ্ঞানানন্দ রায় ও শীলা দাস প্রমুখ।
পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান)'র সমর্থনে আজ পাঁশকুড়া স্টেশন বাজারে এক পথসভায় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অনুরূপা দাস ও রাজ্য কমিটির সদস্য তপন সামন্ত ও প্রার্থী স্নেহলতা সাহু(প্রধান)।
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিমল কুমার মাইতির সমর্থনে চৌরঙ্গী বাজার মোড়ের নির্বাচনী সভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস ও প্রার্থী বিমল কুমার মাইতি।
মহিষাদল বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন কুমার মাইতির এর সমর্থনে আজ বিকালে মহিলাদল হাসপাতাল মোড়ে এক নির্বাচনী সভা হয়। সভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মহিষাদল লোকাল সাংগঠনিক কমিটির সদস্য আশিস দোলাই ও চন্দন সাহু প্রমূখ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে ,এস আই আর এর নামে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হরণের প্রতিবাদে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে গরিব-মধ্যবিত্ত-খেটে খাওয়া মানুষের বাঁচার আন্দোলনকে শক্তিশালী করতে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।

No comments