Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রকৃত পরিচয় প্রকাশ্যে এলো বাড়ির লোক এলেন থানায়

জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রকৃত পরিচয় প্রকাশ্যে এলো বাড়ির লোক এলেন থানায়
গত কয়েকদিন আগেই জাতীয় সড়ক ১১৬ ভবানীপুর থানার অন্তর্গত মাইতি মোড় থেকে উদ্ধার হয়েছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। উদ্ধ…

 


জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রকৃত পরিচয় প্রকাশ্যে এলো বাড়ির লোক এলেন থানায়


গত কয়েকদিন আগেই জাতীয় সড়ক ১১৬ ভবানীপুর থানার অন্তর্গত মাইতি মোড় থেকে উদ্ধার হয়েছিল অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ। উদ্ধার হওয়া দেহ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়। ভবানীপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে হলদিয়া মহকুমার হাসপাতাল দুর্গাচাকে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিলেন। বেশ কয়েকদিন কেটে গিয়েছে অবশেষে অজ্ঞাত পরিচয় ব্যক্তির প্রকৃত পরিচয় প্রকাশ্যে এলো। তার পরিবারের লোকজন ভবানীপুর থানায় এলেন। সূত্রে জানা যায় তার প্রকৃত নাম হেমন্ত দুবে বাবার নাম হরিপ্রসাদ দূরে তিনি শ্বশুরবাড়িতেই থাকতেন বাগনান। বন্ধুর বাড়ি যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। ছেলেটির প্রকৃত বাড়ি উত্তরপ্রদেশে । তিনি ছোটবেলা থেকে মামার বাড়িতে বড় হয়েছে পশ্চিম মেদিনীপুর ঘাটালে। বর্তমানে তার এক কন্যা সন্তান রয়েছে। এই তথ্য আসতেই তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ। হলদিয়াতে কে ছিলেন তার বন্ধু ? কার বাড়ি আসছিলেন? জাতীয় সড়কের ধারে এইভাবে মৃত অবস্থায় কেন পড়ে রইলো? সব বিষয় নিয়ে তদন্তে নেমেছেন ভবানীপুর থানার পুলিশ। এই তদন্তে প্রকৃতভাবে তথ্য বেরিয়ে আসবে  খুন না পথ দুর্ঘটনা।

No comments