Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টির ভাঙচুর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টির ভাঙচুর অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের কি বার্তা দিলেন বিজেপি প্রার্থী - প্রদীপ
রাজ্যে ২৩ এবং ২৯শে এপ্রিল দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফার ভোট মেটার …

 


হলদিয়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টির ভাঙচুর অভিযোগ বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের কি বার্তা দিলেন বিজেপি প্রার্থী - প্রদীপ


রাজ্যে ২৩ এবং ২৯শে এপ্রিল দুই দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দফার ভোট মেটার পর হলদিয়া তৃণমূলের একাধিক পার্টি অফিসে ভাঙচুর অভিযোগ উঠেছে। তৃণমূলের দাবি চিরঞ্জীবপুর এলাকায় গত বুধবার রাতে তুমুল  বৃষ্টির মধ্যে বিজেপির লোকজন এসে তৃণমূলের কার্যালয়ে হামলা চালায়। কাচের জানালা সহ সরঞ্জাম ভাঙচুর হয়। হলদিয়া পৌরসভা এলাকায় ২৯ টি ওয়ার্ড রয়েছে বিভিন্ন ওয়ার্ডে বিক্ষিপ্ত ঘটনা ঘটেই চলেছে। ভোটের পরের দিনে হলদিয়া পৌরসভার ঝিকুড়খালি এলাকায় তৃণমূল এবং বিজেপি কর্মীদের সংঘর্ষে ইতিমধ্যে বিজেপি তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। সে নিয়ে দুই রাজনৈতিক দলের উভয়কে দোষারোপ করছে। ২০২১ এর বিধানসভা ভোটে হলদিয়া পৌরসভার ২৯ টি ওয়ার্ডের মধ্যে তিনটি ওয়ার্ডের তৃণমূল এগিয়েছিল বাকি ওয়ার্ডে বিজেপির বেশি ভোট পেয়েছিল। ১৩ নং ওয়ার্ড ও  সেই রাজনৈতিক টান পড়নে অংশ। ২০২৬ এ ভোটের আগে তৃণমূলের নতুন কমিটি গঠন করেছে। কিন্তু পুরানো তৃণমূল কর্মীদের এবারের নির্বাচনে সেভাবে দেখা যায়নি।

বিজেপির পাল্টাও বক্তব্য হলদিয়া বিধানসভা বিজেপি প্রার্থী প্রদীপ বিজলী অভিযোগ অস্বীকার করেছেন গেরুয়া শিবিরের দাবি এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল।


No comments