প্রচারের অন্তিম সময়ে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়তেইশে এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ তারিখ প্রচারের শেষ দিনে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর জেলা হলদিয়া বিধা…
প্রচারের অন্তিম সময়ে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
তেইশে এপ্রিল রাজ্যে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ তারিখ প্রচারের শেষ দিনে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর জেলা হলদিয়া বিধানসভা 209 সংরক্ষিত তাফসিল তৃণমূল কংগ্রেস প্রার্থী তাপসী মন্ডলের সমর্থনে হলদিয়া বিধানসভা প্রচারে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতাহাটা সুবর্ণজয়ন্তী ( আজাদ হিন্দ ময়দান) আগামীকাল বেলা বারোটায় সভা করবেন মুখ্যমন্ত্রী।
দলীয় সূত্রে জানা যায় সকাল দশটা সভা উপস্থিত হওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীকালে বেলা বারোটায় সকলকে উপস্থিত থাকার জন্য আবেদন জানিয়েছেন সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তুষার কান্তি মাইতি। শেষ পর্যায়ের হলদিয়া বিধানসভায় জনসভায় আসছেন মুখ্যমন্ত্রী। কি বার্তা দলীয় কর্মীদের উদ্দেশ্যে দেন সেদিকেই এখন সকলেই তাকিয়ে রয়েছেন। এখনো অনেক আদি তৃণমূল কংগ্রেস যারা করতেন এখনো মাঠে নামেননি দলবদল তাপসী মন্ডল দলে আসার ফলে দলীয় কর্মীদের মধ্যে এখনো দ্বন্দ্বে রয়েছে দলীয় কর্মীরা। আগামীকাল অর্থাৎ ভোটের কয়েক ঘন্টা আগে প্রচারের শেষ সময়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেন মমতা সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন দলীয় কর্মীরা।

No comments