Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির তাণ্ডবে বোরো ধানচাষের ব্যাপক ক্ষতি; শষ্যবীমা প্রকল্পে ক্ষতিপূরণের দাবী

কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির তাণ্ডবে বোরো ধানচাষের ব্যাপক ক্ষতি; শষ্যবীমা প্রকল্পে ক্ষতিপূরণের দাবীসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক:  এপ্রিল মাসের প্রথমের দিকে একবার হয়েছিল কালবৈশাখীর ঝড়-বৃষ্টি। এরপর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসমতই গত …

 




কালবৈশাখীর ঝড় ও বৃষ্টির তাণ্ডবে বোরো ধানচাষের ব্যাপক ক্ষতি; শষ্যবীমা প্রকল্পে ক্ষতিপূরণের দাবী

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক:  এপ্রিল মাসের প্রথমের দিকে একবার হয়েছিল কালবৈশাখীর ঝড়-বৃষ্টি। এরপর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসমতই গত কয়েকদিন থেকে শুরু হয়েছে এই কালবৈশাখীর তাণ্ডব। গতকালকে সন্ধ্যায় কয়েকটি এলাকায় মুষলধারে বৃষ্টি সহ ওই তান্ডব চরম আকার নেই। এই মুহূর্তে জেলায় বোরো মরশুমের ধানচাষের ধান তোলার কাজ চলছে। প্রায় ৩০ শতাংশ চাষের জমির বোরোধান চাষীরা বাড়িতে তুলেছে। বাকী অংশের বেশ কিছু চাষীর ধান হারভেস্টার মেশিনে কাটার পর ধান মাঠেই ত্রিপল এর উপর রাখা ছিল। আর যারা মেশিন ছাড়াই ওই বোরো ধান কেটে মাঠে রেখেছিল,সেই সব ধানগাছের উপর ৩ থেকে ৪ ইঞ্চি জল দাঁড়িয়ে গেছে। সব মিলিয়ে এবারকার কালবৈশাখীর ঝড়-বৃষ্টিতে জেলার হাজার-হাজার বোরো ধান চাষীরা চরম সমস্যার সম্মুখীন হয়েছে। 

জেলার কৃষকদের অরাজনৈতিক সংগঠন কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, প্রাকৃতিক ওই দুর্যোগে কৃষকদের যে অপূরণীয় ক্ষতি হলো তা বর্ণনা করা সম্ভব নয়। এমনিতেই সার-বীজ-কীটনাশক-জলসেচ ও মজুরী  খরচ যেভাবে বেড়েছে,সে তুলনায় ধানের দাম নেই। তার উপর এই প্রাকৃতিক দুর্যোগজনিত ক্ষতি চাষীদের এক অসহনীয় অবস্থার মধ্যে ঠেলে দিল। আমরা চাই, অবিলম্বে সরকার ওই ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমা প্রকল্পে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করুক।



No comments