বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করার জন্য সুদূর কাশ্মীর থেকে এলেন নাগা সন্ন্যাসীর দল বিধানসভা নির্বাচনের মুখে দলীয় প্রার্থীর বাড়িতে নাগা সন্ন্যাসী। আসন্ন বিধানসভা নির্বাচনে নির্ঘণ্টন 15 ই মার্চ নির্বাচন কমিশন ঘোষণা করেছেন নির্বাচনের…
বিজেপি প্রার্থীকে আশীর্বাদ করার জন্য সুদূর কাশ্মীর থেকে এলেন নাগা সন্ন্যাসীর দল
বিধানসভা নির্বাচনের মুখে দলীয় প্রার্থীর বাড়িতে নাগা সন্ন্যাসী। আসন্ন বিধানসভা নির্বাচনে নির্ঘণ্টন 15 ই মার্চ নির্বাচন কমিশন ঘোষণা করেছেন নির্বাচনের আচরণ বিধি লাগু হয়েছে ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পালাবদল শুরু হয়েছে। হলদিয়া কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিজেপি এবং সিপিআইএম যারাই প্রার্থী হয়েছেন তারা এক সময় বামপন্থী আন্দোলন করতেন।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সিপিআইএম এবং বিজেপির মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুসজ্জিত ও শোভাযাত্রার মধ্য দিয়ে তাদের নমিনেশন দেওয়া হয়েছে। পাখির চোখ করে শাসক এবং বিরোধী দুই দল হলদিয়া বিধানসভা নজর দিয়েছেন। শুধু কাশ্মীর থেকে নাগা সন্ন্যাসীরা এলেন হলদিয়াতে সাতজনের একটি টিম ভারতীয় জনতা পার্টি প্রার্থীদের আশীর্বাদ করার জন্য তারা বিভিন্ন বিধানসভায় গিয়ে বিজেপি প্রার্থীদের আশীর্বাদ করছেন। আজ হলদিয়া বিধানসভা প্রদীপ কুমার বিজলী কে আশীর্বাদ করার জন্য হলদিয়া তার বাড়িতে এবং পরে দলীয় কার্যালয়ে বসে প্রদীপবাবুকে আশীর্বাদ করেছেন। প্রদীপবাবু বলেন সুদুর কাশ্মীর থেকে নাগা সন্ন্যাসী বাবা তারা এসেছেন আমাকে আশীর্বাদ করেছেন এবং তারই সাথে হলদিয়া বিধানসভা এলাকার সমস্ত মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করছেন আগামী ৩০শে এপ্রিল নির্বাচনের মধ্য দিয়ে আমাদের সেই আশীর্বাদ নিয়ে আগামী দিনে হলদিয়া শিল্পাঞ্চল এবং এলাকার মানুষের সুখ দুঃখের পাশে থাকতে পারবো সেই আশা রাখি।

No comments