বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বহু বাস তুলে নেওয়ায় পরিযায়ী শ্রমিক সহ জনসাধারণের চরম দুর্ভোগসংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আগামীকাল বিধানসভার প্রথম দফার নির্বাচন উপলক্ষে জেলায় বাস পরিষেবা নেই বললেই চলে। সারা বাংলা পরিবহন যাত…
বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বহু বাস তুলে নেওয়ায় পরিযায়ী শ্রমিক সহ জনসাধারণের চরম দুর্ভোগ
সংবাদদাতা-নারায়ণ চন্দ্র নায়ক: আগামীকাল বিধানসভার প্রথম দফার নির্বাচন উপলক্ষে জেলায় বাস পরিষেবা নেই বললেই চলে। সারা বাংলা পরিবহন যাত্রী কমিটির সহকারী সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,ভোটারদের ভোট দেওয়ার জন্য বাড়িতে আসার কারণে বাস সহ অন্যান্য যানবাহনে দ্বিগুণ/তিনগুণ ভাড়া আদায় করছে বাসের কন্ট্রাকটাররা। নির্বাচনের জন্য বহু বাস তুলে নেওয়ায় বাসে তিল ধারনের জায়গা নেই। এই ভ্যাপসা গরমে বাস যাত্রীদের ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে বাড়ি ফিরতে হচ্ছে। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের নির্দেশে মোটর সাইকেলে যাতায়াত বন্ধ থাকায় পরিযায়ী শ্রমিক সহ সর্বস্তরের জনসাধারণের দুর্ভোগ চরমে। পোয়া বারো বাস মালিক সহ টোটো চালকদের। রাজ্য ও জেলা প্রশাসনের আধিকারিকদের নিকট বিষয়টি প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।

No comments