ময়না বিধানসভা কেন্দ্রের এস ইউ সি আই (সি) প্রার্থী জগদীশ মাইতির সমর্থনে বলাইপন্ডা বাজারে ও নন্দকুমার কেন্দ্রের প্রার্থী সৌমিত্র পট্টনায়কের সমর্থনে নন্দকুমারে পদযাত্রাসম্পাদক-নারায়ণ চন্দ্র নায়ক : এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ময…
ময়না বিধানসভা কেন্দ্রের এস ইউ সি আই (সি) প্রার্থী জগদীশ মাইতির সমর্থনে বলাইপন্ডা বাজারে ও নন্দকুমার কেন্দ্রের প্রার্থী সৌমিত্র পট্টনায়কের সমর্থনে নন্দকুমারে পদযাত্রা
সম্পাদক-নারায়ণ চন্দ্র নায়ক : এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের ময়না বিধানসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ মাইতির সমর্থনে আজ সকালে বলাইপন্ডা বাজারে পদযাত্রা ও মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য চিন্ময় ঘোড়াই, ময়না দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক সুব্রত বাগ, ময়না উত্তর লোকাল কমিটির সম্পাদক সিদ্ধার্থ শংকর রায় ও মদন সামন্ত, নারায়ণ খাঁড়া প্রমুখ। বলাইপন্ডা বাজারে আধুনিক ভ্যাট নির্মাণ,চন্ডীয়া নদী সংস্কার ও পাড়গুলি মেরামত সহ ময়না বিধানসভার সার্বিক উন্নয়নের দাবীতে জগদীশ মাইতিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
অন্যদিকে দলের নন্দকুমার বিধানসভা কেন্দ্রের প্রার্থী সৌমিত্র পট্টনায়েকের সমর্থনে নন্দকুমার বাজারে আজ সকালে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন, সংগঠনের পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা সম্পাদক প্রণব মাইতি, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য জ্ঞানানন্দ রায়, জেলা কমিটির সদস্য অনুপ মাইতি,বাসুদেব দাস প্রমুখ।

No comments