Page Nav

HIDE

Grid Style

GRID_STYLE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নির্বাচনের জন্য বাস তুলে নেওয়া ও ২৩ জোড়া ট্রেন বাতিলের জোড়া ফলায় ক্ষতিগ্রস্ত নিত্যযাত্রী থেকে ফুলচাষী ও ফুলব্যবসায়ীরা

নির্বাচনের জন্য বাস তুলে নেওয়া ও ২৩ জোড়া ট্রেন বাতিলের জোড়া ফলায় ক্ষতিগ্রস্ত নিত্যযাত্রী থেকে ফুলচাষী ও ফুলব্যবসায়ীরাসংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :  পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে আজ শেষ দফার নির্বাচন হওয়ার কারণে কলকাতা ও…

 



নির্বাচনের জন্য বাস তুলে নেওয়া ও ২৩ জোড়া ট্রেন বাতিলের জোড়া ফলায় ক্ষতিগ্রস্ত নিত্যযাত্রী থেকে ফুলচাষী ও ফুলব্যবসায়ীরা

সংবাদদাতা-নারায়ন চন্দ্র নায়ক :  পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনে আজ শেষ দফার নির্বাচন হওয়ার কারণে কলকাতা ও হাওড়াগামী বহু বাস তুলে নেওয়ায় এবং সাউথ ইস্টার্ন রেলওয়েতে ২৩ জোড়া ট্রেন বাতিল হওয়ার কারণে আজ চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন নিত্যযাত্রী থেকে শুরু করে সর্বস্তরের জনসাধারণ। শুধু তাই নয়, ওই হাজার হাজার যাত্রীদের যাতায়াতের জন্য অতিরিক্ত টাকাও খরচ করতে হয়েছে। 

          ফুলচাষী ও ফুলব্যবসায়ীদের সংগঠন "সারা বাংলা ফুলচাষী ও ফুলব্যবসায়ী সমিতি"র সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন,মানুষ যাতায়াতের পাশাপাশি ট্রেন ও বাসের মাধ্যমে রাজ্যের বৃহত্তম কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে যে ফুল যায়,সেই ফুল পরিবহনের ক্ষেত্রেও আজ চরম অসুবিধার মধ্যে পড়তে হয়েছে ফুলব্যবসায়ীদের। ফলস্বরূপ ওই কারণে একদিকে যেমন ফুল অনেক কম দামে বিক্রি হয়েছে,অন্যদিকে বিশাল পরিমাণ ফুল আজ বাজারজাত করা সম্ভব হয়নি। সব মিলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলচাষীরা।



No comments